• কাশ্মিরে চলমান সহিংসতার প্রতিবাদে ‘কৃষ্ণ দিবস’ পালন করবে পাকিস্তান

    কাশ্মিরে চলমান সহিংসতার প্রতিবাদে ‘কৃষ্ণ দিবস’ পালন করবে পাকিস্তান

    জুলাই ১৫, ২০১৬ ১২:১০

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান সহিংসতার প্রতিবাদে পাকিস্তান চলতি মাসের ১৯ তারিখ কৃষ্ণ দিবস পালনের ঘোষণা দিয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ(শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গেরিলা নেতা বুরাহন ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে চলমান সহিংসতা অন্তত ৩৪ জন আহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছে।

  • পাক-ভারত শান্তি আলোচনায় জাতিসংঘের মধ্যস্থতাকে স্বাগত জানাল পাকিস্তান

    পাক-ভারত শান্তি আলোচনায় জাতিসংঘের মধ্যস্থতাকে স্বাগত জানাল পাকিস্তান

    জুলাই ১৪, ২০১৬ ২০:৪০

    পাকিস্তান-ভারত শান্তি আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতার যে প্রস্তাব জাতিসংঘ প্রধান বান কি মুন দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। গেরিলা নেতা হত্যাকে কেন্দ্র করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যখন প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তখন এ প্রস্তাব দেয়া হলো।

  • পাকিস্তানে পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হবে

    পাকিস্তানে পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হবে

    জুলাই ১৪, ২০১৬ ০৮:৫৯

    পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশের সরকার। সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের ছবিসহ এ সব পোস্টার একরাতের মধ্যে রাজধানীসহ দেশটির প্রধান ১৩টি শহরের রাস্তার পাশে লাগানো রয়েছে। মুভ অন পাকিস্তান নামের পাঞ্জাবের একটি প্রায় অজ্ঞাত রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব পোস্টার লাগানো হয়।

  • নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতদের কাছে কাশ্মির পরিস্থিতি তুলে ধরল পাকিস্তান

    নিরাপত্তা পরিষদের রাষ্ট্রদূতদের কাছে কাশ্মির পরিস্থিতি তুলে ধরল পাকিস্তান

    জুলাই ১৩, ২০১৬ ০৬:২৯

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের রাষ্ট্রদূতদের কাছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতির বিষয়টি তুলে ধরেছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করে পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী বিষয়টি তুলে ধরেন।

  • ‘পোস্টার লাগানোর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পর্ক নেই’

    ‘পোস্টার লাগানোর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পর্ক নেই’

    জুলাই ১২, ২০১৬ ১৯:৫৬

    পাকিস্তানে সামরিক শাসন জারির আহ্বান জানিয়ে যেসব পোস্টার লাগানো হয়েছে তার সঙ্গে নিজের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগের প্রধান লে. জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

  • পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার

    পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার

    জুলাই ১২, ২০১৬ ১১:৪১

    পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার লাগানো হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের ছবিসহ এ সব পোস্টার একরাতের মধ্যে রাজধানীসহ দেশটির প্রধান ১৩টি শহরের রাস্তার পাশে লাগানো রয়েছে। মুভ অন পাকিস্তান নামের একটি প্রায় অজ্ঞাত রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব পোস্টার লাগানো হয়।

  • ওয়ানি নিহত হওয়ার ঘটনাকে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ বলে নিন্দা জানাল পাকিস্তান

    ওয়ানি নিহত হওয়ার ঘটনাকে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ বলে নিন্দা জানাল পাকিস্তান

    জুলাই ১০, ২০১৬ ১৮:১৮

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হিজবুল মুজাহিদীনের কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া আজ(রোববার) এ ঘটনাকে তার ভাষায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

  • 'আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না'

    'আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না'

    জুলাই ০৭, ২০১৬ ১২:৪৯

    পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক চেষ্টা চালাবেন। তবে আফগানিস্তানের কাছেও তাদের কিছু প্রত্যাশা রয়েছে।পাকিস্তানের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই পাকিস্তানের বিরুদ্ধেও যেন আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া না হয়।"

  • নওয়াজকে ফোনে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি, আরোগ্যও কামনা করলেন

    নওয়াজকে ফোনে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি, আরোগ্যও কামনা করলেন

    জুলাই ০৭, ২০১৬ ০৪:৫৬

    পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে টেলিফোনে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া, ব্রিটেনে চিকিৎসাধীন নওয়াজের আরোগ্যও কামনা করেছেন তিনি।

  • সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার

    সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার

    জুলাই ০৬, ২০১৬ ০৭:৪৬

    সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে পাকিস্তান। পবিত্র মদীনা নগরীর মসজিদে নববীর পাশেসহ দেশটিতে ধারাবাহিক বোমা হামলার পর এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করল পাকিস্তান। পাক সেনা প্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন সালমানের টেলিফোন সংলাপের পর এ কথা জানিয়েছে পাক পররাষ্ট্র দফতর।