বিধ্বস্ত পাক হেলিকপ্টারের আরোহীদের আটক করেছে তালেবান
আফগানিস্তানের তালেবান সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে দেশটিতে বিধ্বস্ত পাকিস্তানের হেলিকপ্টার আরোহীদের সবাইকে তালেবানরা আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রাশিয়ার একজন নাগরিক থাকারও দাবি করেছে তালেবান।
তালেবান সূত্র থেকে আটক ব্যক্তিরা সবাই ভাল আছে উল্লেখ করে বলা হয়, তালেবান নেতারা তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। গতকাল পূর্ব আফগানিস্তানের লগার প্রদেশে জরুরি অবতরণে বাধ্য হওয়ার পর ছয় আরোহীর সবাইকে পণবন্দি হিসেবে আটক করা হয়।পাক কর্মকর্তারা বলেছিলেন,হেলিকপ্টারটি মালিক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার। মেরামতের জন্য এটি রাশিয়ায় যাচ্ছিল বলে জানানো হয়েছে।এদিকে আজ আরো আগে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহীকে উদ্ধারের জন্য প্রেসিডেন্ট আশরাফ গনি আফগান নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাকিস্তান বিষয়ক তার বিশেষদূত ওমর জাখাইওয়াল এ কথা জানিয়েছেন।এ ছাড়া, আরোহীদের দ্রুত এবং নিরাপদে উদ্ধারে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট গনির সহায়তা চেয়েছেন পাক সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ।#
পার্সটুডে/মূসা রেজা/৫