• পাকিস্তানে বন্যায় এ পর্যন্ত মৃত ৬৫: ধসে পড়েছে বহু বাড়িঘর

    পাকিস্তানে বন্যায় এ পর্যন্ত মৃত ৬৫: ধসে পড়েছে বহু বাড়িঘর

    এপ্রিল ০৪, ২০১৬ ০৮:১০

    ৪ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানে ব্যাপক বৃষ্টি ও বন্যায় ৬৫ জন নিহত হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দেশটির খাইবার-পাখতুন খোয়া ও গিলগিট বালতিস্তান প্রদেশে প্রচণ্ড বরফ ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

  • ‘ইরান-পাকিস্তান সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে’

    ‘ইরান-পাকিস্তান সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে’

    এপ্রিল ০৩, ২০১৬ ১৪:২৭

    ৩ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, পাকিস্তান যে কোনো কঠিন পরিস্থিতিতে ইরানের সমর্থন পেয়েছে। তবে একটি মহল দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

  • ‘বেলুচিস্তানের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় ভারত’

    ‘বেলুচিস্তানের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় ভারত’

    এপ্রিল ০৩, ২০১৬ ০৪:৫৮

    ৩ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর বা এফসি’র মহাপরিদর্শক মেজর জেনারেল শের আফগান অভিযোগ করেছেন, তার ভাষায়, পাকিস্তানে রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসে জড়িত রয়েছে ভারত। এ ছাড়া, বেলুচিস্তানের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ভারত চায় বলেও দাবি করেন তিনি। কোয়েটায় এফসি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ সব দাবি করেন তিনি।

  • যাদবকে তালেবান অপহরণ করে আইএসআই’র কাছে বিক্রি করেছে

    যাদবকে তালেবান অপহরণ করে আইএসআই’র কাছে বিক্রি করেছে

    এপ্রিল ০৩, ২০১৬ ০৪:৩৫

    ৩ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানে আটক কথিত ভারতীয় গুপ্তচর কুলবুশাহন যাদবকে তালেবান অপহরণ করে দেশটির সেনা গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই’র কাছে বিক্রি করে দিয়েছে। সাবেক এক উচ্চ পদস্থ জার্মান কূটনীতিবিদের বরাত দিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দু আজ(রোববার) এ খবর দিয়েছে।

  • পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ৪০ শতাংশ কমেছে, নিহত ৪৬০০

    পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ৪০ শতাংশ কমেছে, নিহত ৪৬০০

    এপ্রিল ০২, ২০১৬ ০৮:৫১

    ২ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানে গত বছর সন্ত্রাসী হামলার ঘটনা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ কমেছে। এ সত্ত্বেও দেশটিতে এ জাতীয় ঘটনায় ৪৬০০’এর বেশি মানুষ নিহত হয়েছে। হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান বা এইচআরসিপি’র দেয়া ২০১৫ সালের প্রতিবেদনে এ সব তথ্য দেয়া হয়েছে।

  • ‘৪০ বছরে পাক পরমাণু কর্মসূচিতে কোনো দুর্ঘটনা ঘটেনি, ভারতে ঘটেছে ৫টি’

    ‘৪০ বছরে পাক পরমাণু কর্মসূচিতে কোনো দুর্ঘটনা ঘটেনি, ভারতে ঘটেছে ৫টি’

    এপ্রিল ০১, ২০১৬ ০৭:০৫

    ১ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেছেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের কোনো কারণই নেই। তিনি আরো বলেন, পাকিস্তানে কখনোই কোনো পরমাণু দুর্ঘটনা ঘটেনি বা নিরাপত্তা ব্যবস্থায় ক্রুটি দেখা দেয় নি। ওয়াশিংটনে পাক দূতাবাসে সংবাদ ব্রিফিং’এর সময়ে এ সব কথা বলেন তিনি।

  • ‘গুপ্তচর’ আটকের ঘটনা বিশ্বের প্রধান দেশগুলোকে অবহিত করা হয়েছে’

    ‘গুপ্তচর’ আটকের ঘটনা বিশ্বের প্রধান দেশগুলোকে অবহিত করা হয়েছে’

    মার্চ ৩১, ২০১৬ ১৬:৪২

    ৩১ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় কথিত ‘গুপ্তচর’ আটকের বিষয়টি ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের প্রধান প্রধান রাজধানীগুলোকে অবহিত করেছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আজ(বৃহস্পতিবার) এ কথা জানিয়েছে।

  • ‘করাচিতে ‘র’এর পক্ষে তৎপর সন্ত্রাসীদের সম্পর্কে জানে পাক রেঞ্জার্স’

    ‘করাচিতে ‘র’এর পক্ষে তৎপর সন্ত্রাসীদের সম্পর্কে জানে পাক রেঞ্জার্স’

    মার্চ ৩১, ২০১৬ ০৯:১৮

    ৩১ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের বন্দর নগরী করাচিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’এর পক্ষে তৎপর অপরাধী ও সন্ত্রাসীদের সম্পর্কে পাক আধা সামরিক বাহিনী রেঞ্জার্স’এর কাছে তথ্য আছে। সিন্ধু প্রদেশের অন্যান্য অংশে তৎপর একই রকম ব্যক্তিদের সম্পর্কে তথ্যও আধা সামরিক বাহিনীর কাছে আছে বলে জানানো হয়েছে।

  • ‘র’এর কথিত গুপ্তচরের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করল পাক সরকার

    ‘র’এর কথিত গুপ্তচরের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করল পাক সরকার

    মার্চ ৩০, ২০১৬ ০৫:৫৬

    ৩০ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানে আটক ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর কথিত গুপ্তচরের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করেছে পাক সরকার। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর প্রধান লে.জেনারেল অসিম বাজওয়া এবং তথ্যমন্ত্রী পারভেজ রশিদ রাজধানী ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলনে এ ভিডিও ফুটেজ প্রকাশ করেন।

  • বোমা হামলা নিয়ে হুঁশিয়ারি আমলে না নেয়ায় ক্ষোভ জানালেন নওয়াজ

    বোমা হামলা নিয়ে হুঁশিয়ারি আমলে না নেয়ায় ক্ষোভ জানালেন নওয়াজ

    মার্চ ২৯, ২০১৬ ১১:৫৯

    ২৯ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বোমা হামলাকারীদের ঢুকে পড়া সংক্রান্ত হুশিয়ারে আমলে না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি সভায় ক্ষোভ প্রকাশ করেন নওয়াজ। লাহোরের গুলশানে ইকবাল পার্কে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার আগে এ হুশিয়ারি দেয়া হয়েছিল।