-
‘ইরানি জনগণ আরেকবার আমেরিকার গালে চপেটাঘাত করবে’
অক্টোবর ০৪, ২০১৮ ০৯:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানের অর্থনীতির চেয়ে আমেরিকার নিষেধাজ্ঞাকে ‘অনেক বেশি ভঙ্গুর’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ইরানি জনগণ এ নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিয়ে আমেরিকার ‘গালে আরেকবার চপেটাঘাত করবে।’
-
হজ্বের রাজনৈতিক বার্তা মুসলিম বিশ্বে পৌঁছে দিন: সর্বোচ্চ নেতার আহ্বান
অক্টোবর ০২, ২০১৮ ০২:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী হজ্বের রাজনৈতিক বার্তা মুসলিম বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে ইরানের হজ্ব বিষয়ক একদল কর্মকর্তা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
-
সন্ত্রাসী হামলায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৬:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আহওয়াজে সামরিক কুচকাওয়াজে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে পদক অর্জনকারী ক্রীড়াবিদদের সঙ্গে এক বৈঠকে আজ (সোমবার) সর্বোচ্চ নেতা এ কথা বলেন।
-
কারবালায় বন্দি নবীবংশের নারী ও শিশুদের স্মরণে তেহরানে তাজিয়া শোভাযাত্রা
সেপ্টেম্বর ২২, ২০১৮ ১৭:৩৬কারবালার মরুপ্রান্তরে, আশুরা বা ১০ মহররমের দিনে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদত বরণ করেন হজরত হোসেইন (আ) এবং তাঁর ৭২ জন সাথী। বন্দি হন নবী পরিবারের সম্মানিত নারী এবং শিশুরা। নবী পরিবারের পবিত্র নারীদের খিমা তার আগে করা হয়েছে লুট। পুড়িয়ে দেয়া হয়েছে। সেখান থেকে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয় শাম মানে আজকের সিরিয়ার পথে।
-
ইরানের আহওয়াজে সন্ত্রাসী হামলায় ২৫ জন শহীদ
সেপ্টেম্বর ২২, ২০১৮ ০৯:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে আজ (শনিবার) সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসীদের হামলায় ২৫ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়েছিল।
-
মহররম: বেদনার রাত 'শামে গারিবান'
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১২:৪৭আশুরা(১০ মহররম)র দিবাগত রাতটি 'শামে গারিবান' হিসেবে পরিচিত। মানব ইতিহাসের এক নজিরবিহীন বেদনার রজনী। কারবালায় শহিদ হজরত ইমাম হোসেইন(আ)সহ সবার পবিত্র দেহ থেকে মস্তক বিছিন্ন করে নেয়া হয়েছে। অশ্ববাহিনী ছুটিয়ে দিয়ে তাদের পবিত্র দেহগুলো দলিত মথিত করে দেয়া হয়েছে। ইয়াজিদি বাহিনীর বর্বর সেনারা ইমাম পরিবারের সম্মানিত নারীদের খিমা বা তাঁবু লুট করেছে। তাতে আগুন ধরিয়ে দিয়েছে ।
-
বাংলাদেশে মহান আশুরা পালিত: তাজিয়া মিছিলে ‘হায় হোসেন’ ধ্বনি
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১০:৩০বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শোকাবহ আশুরা পালিত হয়েছে। আশুরা বা ১০ মহররমের এ দিনে কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদতবরণ করেন হজরত হোসেইন (আ) এবং তাঁর ৭২ জন সাথী।
-
তেহরানে আশুরা পালন : ‘কারবালার ঘটনার মধ্য দিয়ে জেগে ওঠে ইসলাম’
সেপ্টেম্বর ২০, ২০১৮ ১৪:৫০আজ ইরানে পালিত হচ্ছে আশুরা। আশুরা বা ১০ মহররমের এ দিনে কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদত বরণ করেন হজরত হোসেইন(আ) এবং ৭২ জন সাথী। গভীর শোক এবং সব রকম ইয়াজিদি শক্তির বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ে অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে ইরান এ দিন পালন করে।
-
তেহরানে তাসুয়া: শোক যখন প্রতিরোধের প্রেরণা হয়ে ওঠে
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১৪:০১আজ(বুধবার) ইরানে পালিত হচ্ছে তাসুয়া। মহররম মাসের নবম দিনকে তাসুয়া বলা হয়।। কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে বেহেশতের সর্দার হজরত ইমাম হোসেইন (আ)-এর শাহাদাতের আগের দিনই হলো তাসুয়া।
-
আসছে আশুরা: শাণিত হয়ে উঠছে অঙ্গীকার, বাড়ছে তোবারক বিলানোর হার
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১২:০৬আশুরার দিন যতই ঘনিয়ে আসতে থাকে তেহরানে ইয়াজিদি অত্যাচারীর বিরুদ্ধে ইমানের বলে উদ্দীপ্ত সংগ্রামের প্রতিশ্রুতিও ততই শাণিত থেকে শাণিততর হয়ে ওঠে। হজরত হোসেইন (আ)-এর পথ ধরে নবীজির শিক্ষা এবং ইসলামের দীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আবারো নবায়ন করা হয়।