• ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; প্রস্তাব পর্যালোচনা

    ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; প্রস্তাব পর্যালোচনা

    আগস্ট ২৩, ২০১৯ ১৩:৪৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শুক্রবার) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করেছেন। তিন দিনব্যাপী জি-সেভেন শীর্ষ সম্মেলন শুরুর আগে তাদের মধ্যে এ বৈঠক হলো।

  • পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপের কথা ও কাজে ব্যবধান অনেক

    পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপের কথা ও কাজে ব্যবধান অনেক

    আগস্ট ১৩, ২০১৯ ১৪:১৩

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পরমাণু সমঝোতাকে বাঁচিয়ে রাখার জন্য ফ্রান্সের পক্ষ থেকে চূড়ান্ত ও নির্ভরযোগ্য কোনো প্রস্তাব পাওয়া যায়নি। পরমাণু সমঝোতা রক্ষায় ফ্রান্স ইরানকে কিছু প্রস্তাব দিয়েছে বলে যে খবর বেরিয়েছে সে ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন। সাইয়্যেদ আব্বাস মুসাভি আরো বলেন, "সম্প্রতি ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনে কয়েক দফা আলোচনা হয়েছে কিন্তু পরমাণু বিষয়ে তাদের মধ্যে নীতিনির্ধারনী কোনো কথা হয়নি।"

  • ইরান ইস্যুতে ফ্রান্স-মার্কিন তীব্র বাদানুবাদ: ট্রাম্পের বক্তব্যে ম্যাকরনের কড়া জবাব

    ইরান ইস্যুতে ফ্রান্স-মার্কিন তীব্র বাদানুবাদ: ট্রাম্পের বক্তব্যে ম্যাকরনের কড়া জবাব

    আগস্ট ১০, ২০১৯ ১১:৪১

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা ও উগ্র নীতির কারণে ইউরোপ ও আমেরিকার মধ্যকার মতবিরোধ এখন তুঙ্গে উঠেছে। পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের সঙ্গে আমেরিকার আচরণকে কেন্দ্র করে মূলত এ বিরোধ চলছে।

  • এবার ইরানের সঙ্গে সংলাপ সম্পর্কে ট্রাম্পকে কঠোর বার্তা দিল ফ্রান্স

    এবার ইরানের সঙ্গে সংলাপ সম্পর্কে ট্রাম্পকে কঠোর বার্তা দিল ফ্রান্স

    আগস্ট ১০, ২০১৯ ০২:০৯

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছেন, ইরানের সঙ্গে সংলাপে বসতে তার দেশ তৃতীয় কোনো পক্ষের অনুমতি নেবে না। ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ভর্ৎসনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুইটার বার্তা প্রকাশ করার পর লা দ্রিয়াঁ এ সতর্কবাণী উচ্চারণ করলেন।

  • পরমাণু সমঝোতা রক্ষার পথ খোলা আছে: ম্যাক্রনকে রুহানি

    পরমাণু সমঝোতা রক্ষার পথ খোলা আছে: ম্যাক্রনকে রুহানি

    জুলাই ১৯, ২০১৯ ০৫:১৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা (জেসিপিওএ) টিকিয়ে রাখার জন্য সব পথ খোলা রেখেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে গতকাল টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন। এ সময় পরমাণু সমঝোতা রক্ষায় ফ্রান্সের প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রুহানি।

  • পরমাণু সমঝোতা বাঁচাতে পুতিন-ম্যাকরন একমত

    পরমাণু সমঝোতা বাঁচাতে পুতিন-ম্যাকরন একমত

    জুলাই ১৮, ২০১৯ ১৭:৫৪

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ভূমিকা ব্যাপক। ফলে এ সমঝোতাকে রক্ষা করতে হবে।

  • ‘উত্তেজনা কমাতে’ রুহানি, পুতিন ও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ম্যাকরন

    ‘উত্তেজনা কমাতে’ রুহানি, পুতিন ও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ম্যাকরন

    জুলাই ১৬, ২০১৯ ০৩:৪৩

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলতি সপ্তাহে নিজের ইরানি, রুশ ও মার্কিন সমকক্ষের সঙ্গে কথা বলবেন। সার্বিয়া সফররত ম্যাকরন গতরাতে (সোমবার রাতে) বেলগ্রেড স্বাগতিক দেশের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট।

  • পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে ৩ ইউরোপীয় দেশের উদ্বেগ

    পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে ৩ ইউরোপীয় দেশের উদ্বেগ

    জুলাই ১৫, ২০১৯ ০৫:১২

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে উত্তেজনা প্রশমনের ব্যাপারে আবার আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।

  • ‘ইরান আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না’

    ‘ইরান আর একতরফাভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে না’

    জুলাই ০৪, ২০১৯ ০১:১৭

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার ফরাসি সমকক্ষের এক বক্তব্যের জবাবে বলেছেন, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করে তার ওপর ভিত্তি করে ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি প্যারিসকে উদ্দেশ করে বলেন, “আপনারা যতক্ষণ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরাও ততক্ষণ এতে টিকে থাকব এবং আপনাদের দেখাদেখি আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করব।”

  • ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ

    ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ

    জুন ২৮, ২০১৯ ১৩:৫১

    ফ্রান্সের একটি মসজিদে হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের 'সুন্নাহ' মসজিদে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে।