-
ট্রাম্প প্রকৃতপক্ষে ইরানের সঙ্গে আলোচনা চান না: ফরাসি সূত্র
জুন ২৭, ২০১৯ ১২:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার সংলাপের কথা বললেও প্রকৃতপক্ষে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা করতে চান না। ফ্রান্সের একটি প্রতিরক্ষা সূত্র এ তথ্য দিয়েছেন। ট্রাম্প প্রায় প্রতিদিনই বলছেন- তার প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধ নয় বরং কূটনৈতিক সমাধান চায়।
-
উত্তেজনা নিরসনে সহায়তা করতে ইরান সফরে ফরাসি দূত
জুন ২০, ২০১৯ ১৪:১০ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করতে তেহরান সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরনের শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন।
-
পরমাণু সমঝোতা রক্ষায় ফ্রান্সের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনায় লারিজানি
জুন ১৬, ২০১৯ ০১:৫২২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ফ্রান্সের সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তিনি বলেছেন, ওই সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইউরোপের পক্ষ থেকে যে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল তা এখনো ‘কাগজে-কলমে’ রয়ে গেছে; বাস্তবে প্রয়োগ হয়নি।
-
‘আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করতে প্রস্তুত ইরান’
মে ২৯, ২০১৯ ০৯:১২ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি বলেছেন, পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তেহরান ভুল বোঝাবুঝি দূর করতে প্রস্তুত রয়েছে। আঞ্চলিক সব দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
-
ইরানি ইঞ্জিনিয়ার আমেরিকায় হস্তান্তর: ফ্রান্সের কঠোর নিন্দা করল তেহরান
মে ২৬, ২০১৯ ১১:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন ইঞ্জিনিয়ারকে আমেরিকার হাতে তুলে দিয়েছে ফ্রান্সের একটি আদালত। সামরিক খাতে ব্যবহারের জন্য ওই ইঞ্জিনিয়ার আমেরিকা থেকে প্রযুক্তি আমদানি করেছিলেন বলে ফরাসি আদালত অভিযোগ এনে তার বিচার সম্পন্ন করেছে। ইরান বিচারের এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বলে তা প্রত্যাখ্যান করেছে।
-
পরমাণু সমঝোতা বাঁচাতে হবে: ফ্রান্স, রাশিয়া, জার্মানি
মে ২২, ২০১৯ ১১:৩২রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা জোর দিয়ে বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সংরক্ষণ করতে হবে। মার্কিন একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়।
-
‘ইরান ফ্রান্সের মতো পরমাণু সমঝোতা মেনে চলতে সম্পূর্ণ প্রস্তুত’
মে ২২, ২০১৯ ০১:০৫ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার জন্য ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছিল সে সম্পর্কে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, গত এক বছর ধরে ফ্রান্সসহ তার ইউরোপীয় মিত্ররা যেভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে ইরান ঠিক একইভাবে বাস্তবায়ন করতে পূর্ণ প্রস্তুত রয়েছে। এভাবে বাস্তবায়ন করলে ফ্রান্সের কাছ তা বেশি গ্রহণযোগ্য হবে বলেও কটাক্ষ করে মুসাভি।
-
আমেরিকা-ফ্রান্সের 'পরমাণু- কফিন' ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা: উদ্বিগ্ন গুতেরেস
মে ১৬, ২০১৯ ১৬:৩৭প্রশান্ত মহাসাগরে মারাত্মক পরমাণু তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঘটনায় আজ(বৃহস্পতিবার) উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
-
ইরানি ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন, রাশিয়া, ফ্রান্স
মে ০৮, ২০১৯ ১৭:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে বলে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (বুধবার) যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে আলাদা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স।
-
‘যুদ্ধজাহাজে করে খলিফা হাফতারের জন্য সমরাস্ত্র পাঠিয়েছে ফ্রান্স’
এপ্রিল ২৭, ২০১৯ ০০:১১ফ্রান্স সরকার ছোট পরিসরের একটি যুদ্ধজাহাজে করে লিবিয়ার বিদ্রোহী সেনা কমান্ডার খলিফা হাফতারের জন্য সমরাস্ত্রসহ অন্যান্য যুদ্ধ সামগ্রী পাঠিয়েছে বলে খবর দিয়েছে কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা।