-
অপকৌশল ও ফাঁকিবাজির কাছে নতি স্বীকার করবে না হামাস: হামদান
মার্চ ০৫, ২০২৪ ০৫:৫১অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন এই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সিনিয়র নেতা ওসামা হামদান।
-
১১ বছর পর যমজ সন্তানের জন্ম দিয়েছিল ফিলিস্তিনি নারী রানিয়া; দুজনকেই হত্যা করেছে ইসরাইল
মার্চ ০৪, ২০২৪ ১৫:৪২ইহুদিবাদী ইসরাইল ধারাবাহিক অপরাধযজ্ঞের অংশ হিসাবে গাজায় নবজাতক দুই যমজ শিশুকে শহীদ করেছে।
-
ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলো ইহুদিবাদী উপনিবেশবাদের হাতিয়ার
মার্চ ০৪, ২০২৪ ১৩:৩১ইসরাইলে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলো ইহুদিবাদী উপনিবেশবাদী সরকারের ভিত্তি। মায়া উইন্ড তার 'টাওয়ার্স অব আইভরি অ্যান্ড স্টিল' নামের নতুন বইতে স্বীকার করেছেন: ইসরাইলের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইহুদিবাদী উপনিবেশবাদের সেবা করার জন্যই তৈরি করা হয়েছে।
-
হাইফা বন্দরের কেমিক্যাল গুদামে ইরাকি প্রতিরোধকামীদের ড্রোন হামলা
মার্চ ০৪, ২০২৪ ১১:০৫ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরের একটি কেমিক্যাল গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
-
পবিত্র রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে: সূত্র
মার্চ ০৪, ২০২৪ ০৫:৪২গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের প্রায় পাঁচ মাসের গণহত্যা বন্ধ করার আলোচনায় অংশ নিতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল কায়রো সফলে গেছে।
-
ফিলিস্তিন ও আমেরিকার হোলোকাস্ট মেশিন
মার্চ ০৩, ২০২৪ ১২:৪২পশ্চিমাদের দৃষ্টিতে ‘হোলোকাস্ট'-এর ঘটনায় ইহুদিদের প্রতি যে অন্যায় হয়েছে তার গ্রহণযোগ্য ফলাফল হিসেবে অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনায় আন্তর্জাতিক ইহুদিবাদী চক্রের সঙ্গে পশ্চিমা দেশগুলোর স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। কথিত হোলোকাস্ট-এর ঘটনায় যদিও পশ্চিম ইউরোপে ইহুদিদের সঙ্গে অন্যায় করা হয়েছে কিন্তু একথা স্পষ্ট নয় যে, সে কারণে ফিলিস্তিনিদেরকে কেন মূল্য পরিশোধ করতে হবে।
-
এবার সামরিক ইউনিফর্মে আগুন দিলেন মার্কিন সাবেক সেনারা
মার্চ ০২, ২০২৪ ১০:১৮আমেরিকার কয়েকজন সাবেক সেনা সদস্য মার্কিন বিমান বাহিনীর আত্মহত্যাকারী সদস্য অ্যারন বুশনেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের সামরিক পোশাকে আগুন দিয়েছেন।
-
ইসরাইলকে থামাতে ‘পঙ্গু’ জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান
মার্চ ০১, ২০২৪ ১৫:২২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর।
-
গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনসারুল্লাহ ও ইসলামি জেহাদের বিবৃতি প্রকাশ
মার্চ ০১, ২০২৪ ১৩:১৮ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গাজা উপত্যকার নাবলুস স্কোয়ারে ইহুদিবাদী ইসরাইলি নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি সেনাবাহিনী নাবুলসি স্কোয়ারে ত্রাণের জন্য অপক্ষোয় থাকা নির্যাতিত ফিলিস্তিনীদের ওপর পশুর মতো হামলা চালিয়েছে।
-
ইসরাইলি সেনাদের গুলিতে সাহায্যপ্রার্থী ১০০’র বেশি ফিলিস্তিনি শহীদ, আহত প্রায় ৭০০
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২৪ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা বর্বরতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গাজা উপত্যকার দক্ষিণ-পশ্চিমে রশিদ স্ট্রিটে খাদ্য এবং অন্যান্য ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষমাণ হাজার হাজার মানুষের ওপর ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে এবং তাতে অন্তত ১০৪ ফিলিস্তিনি শহীদ ও ৭০০’র বেশি আহত হয়েছেন। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ খবর দিয়েছে।