-
গাজায় আটকে পড়া রুশ নাগরিকদের ফিরিয়ে নেয়া হলো দেশে
নভেম্বর ২৫, ২০২৩ ০৯:৫৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে আটকা পড়া আরো ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে।
-
‘স্পেন একতরফাভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে’
নভেম্বর ২৫, ২০২৩ ০৯:২৭স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেয় তাহলে স্পেন একতরফাভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তিনি সেটিই বেশি পছন্দ করবেন।
-
‘জানমালের ক্ষয়ক্ষতির বিনিময়ে বিজয় অর্জন করেছে ফিলিস্তিনি জনগণ’
নভেম্বর ২৫, ২০২৩ ০৬:১৪গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক পাশবিক হামলার সময় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি গাজায় বর্তমানে চলমান যুদ্ধবিরতিকে হামাসের ‘রাজনৈতিক ও সামরিক’ বিজয় বলে অভিহিত করেছেন।
-
গাজার যুদ্ধবিরতি ইসরাইলি পাশবিকতা সমাপ্তির সূচনা: আমির-আব্দুল্লাহিয়ান
নভেম্বর ২৫, ২০২৩ ০৬:০৯ইরানের পরররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যেতে পারত না। তিনি কাতার-ভিত্তিক আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
-
হামাসের শর্ত মেনে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ইসরাইল: ইসমাইল হানিয়া
নভেম্বর ২৫, ২০২৩ ০৬:০৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণ হামাসের দেয়া শর্ত মেনে ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা তাদের মাতৃভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত তাদের লড়াই চালিয়ে যাবে।
-
ইরানি জেনারেলের দৃষ্টিতে ইসরাইল কেন ক্রমবর্ধমান আগ্রাসন হঠাৎ থামাতে বাধ্য হল
নভেম্বর ২৪, ২০২৩ ১৫:৪০ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইল ফিলিস্তিনের গাজায় ক্রমবর্ধমান আগ্রাসী তাণ্ডব হঠাৎ করে থামাতে বাধ্য হল যুদ্ধ-বিরতি মেনে নেয়ার মাধ্যমে, অথচ এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এমনটি অনুভব করলে তেলআবিব কখনও যুদ্ধ থামাতো না।
-
সকল বন্দিকে মুক্তি দিতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করা হবে: জিয়াদ আন-নাখালা
নভেম্বর ২৪, ২০২৩ ১৫:২৮ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বলেছেন: প্রতিরোধ আন্দোলন সকল ফিলিস্তিনি বন্দি বিনিময়ে সম্মত হতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করবে।
-
তেহরানে আজ থেকে 'বাইতুল-মোকাদ্দাসের দিকে' শিরোনামে বাসিজের মহড়া শুরু
নভেম্বর ২৪, ২০২৩ ১২:০১নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে "বাইতুল-মোকাদ্দাসের দিকে" শিরোনামের মহড়া শুরু হয়েছে ইরানে। বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে ওই মহড়া আজ তেহরান থেকে শুরু হয়েছে।
-
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা যাবে না: ইরান
নভেম্বর ২৪, ২০২৩ ১১:২০অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুত থেকে কাতারের রাজধানী দোহায় ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার রাতেই দোহায় হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
-
এবার আর মুক্ত বন্দিদের গণমাধ্যমের সামনে কথা বলতে দেয়া হবে না
নভেম্বর ২৪, ২০২৩ ১১:১৮বন্দি বিনিময় চুক্তির অধীন হামাসের কাছ থেকে মুক্ত করা বন্দিদের এবার আর গণমাধ্যমের সামনে কথা বলতে দেবে না ইহুদিবাদী ইসরাইল। কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি আজ (শুক্রবার) গাজা সময় সকাল ৭টায় শুরু হয়েছে এবং বিকেল পাঁচটায় হামাসের হাতে বন্দি ১৩ জনের প্রথম দল মুক্তি পেতে যাচ্ছে বলে কথা রয়েছে।