-
সাবেক ফিলিস্তিনি নেতাকে ধরিয়ে দিতে ৭ লাখ ডলার পুরস্কার ঘোষণা তুরস্কের
নভেম্বর ২৪, ২০১৯ ০৩:৪৬ফিলিস্তিনের ফাতাহ পার্টির নির্বাসিত সাবেক প্রভাবশালী নেতা মোহাম্মাদ দাহলানকে ধরিয়ে দেয়ার জন্য ৪০ লাখ লিরা বা সাত লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে তুরস্ক। দাহলানের বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ এনেছে আঙ্কারা।
-
বায়তুল মুকাদ্দাসের গভর্নরকে আবার ধরে নিয়ে গেল ইহুদিবাদী সেনারা
নভেম্বর ২২, ২০১৯ ০৪:২৯ইহুদিবাদী ইসরাইলি সেনারা বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি গভর্নর আদনান কায়েসকে আবারো ধরে নিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বায়তুল মুকাদ্দাসের ওল্ড সিটির সিলওয়ান এলাকায় কায়েসের বাসভবনে হানা দিয়ে তাকে আটক করে ইহুদিবাদী সেনারা।
-
ইসরাইলি বসতি স্থাপন সম্পর্কিত নীতি থেকে সরে যাওয়ায় আমেরিকার নিন্দা
নভেম্বর ২০, ২০১৯ ১১:৪৬ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপন সম্পর্কিত দীর্ঘদিনের অনুসৃত নীতি থেকে সরে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, মার্কিন সরকারের অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক আইনের জন্য আরেকটি বড় ধরনের বিপর্যয়।
-
শেষ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনে বসতি নির্মাণকেও বৈধতা দিল ট্রাম্প সরকার
নভেম্বর ১৯, ২০১৯ ১৩:২১আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের সব ধরনের অপকর্মের প্রতি নিঃশর্ত সমর্থন ঘোষণা করেছেন। এমনকি আগের মার্কিন প্রেসিডেন্টরা যেসব ক্ষেত্রে ইসরাইলকে সমর্থন জানাতে দ্বিধা করতেন সেসব ক্ষেত্রেও নির্লজ্জভাবে সমর্থন দিয়েছেন ট্রাম্প। এ কাজে নিজের ইউরোপীয় মিত্রদের পরামর্শকেও উপেক্ষা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
-
ফিলিস্তিনিরা শহীদদের রক্তের সঙ্গে কখনোই বেঈমানি করবে না: ইসমাইল হানিয়া
নভেম্বর ১৭, ২০১৯ ১৫:২০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সব প্রতিরোধ সংগঠনই ইসলামি জিহাদ আন্দোলনের প্রভাবশালী কমান্ডার বাহা আবু আল আতা'র আত্মত্যাগের কথা মনে রাখবে এবং তার রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
-
যুদ্ধবিরতির পর দ্বিতীয় দিনের মতো গাজায় বোমা হামলা করল ইসরাইল
নভেম্বর ১৬, ২০১৯ ১৮:৩০যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বিমান হামলা চালাল ইহুদিবাদী ইসরাইল। মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ও ইসরাইলের মধ্যে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
-
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়েছে ইসরাইল, জবাব দেয়ার আহ্বান ফিলিস্তিনিদের
নভেম্বর ১৫, ২০১৯ ১৫:৪৩ইহুদিবাদী ইসরাইল আবারো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ইসলামি জিহাদ আন্দোলনের সঙ্গে এর আগে যুদ্ধবিরতি করা সত্ত্বেও এই হামলা চালালো তেল আবিব। পাল্টা জবাব দেয়ার জন্য ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সাধারণ মানুষ জোরালো আহ্বান জানিয়েছেন।
-
নেতানিয়াহুর মতো গুণ্ডাদেরকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বের করে দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ১৫, ২০১৯ ১৩:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসরাইল মুছে যাওয়ার অর্থ হলো অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ব্যবস্থা মুছে যাওয়া। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ড তার প্রকৃত মালিক অর্থাৎ মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে ফিরে আসবে।
-
ফিলিস্তিনকে ঘিরে ঐক্য মুসলমানদের বিজয় এনে দেবে: বাহরাইনের প্রধান নেতা
নভেম্বর ১৪, ২০১৯ ১৩:৪৬বাহরাইনের ইসলামি আন্দোলনের প্রধান নেতা শেইখ ঈসা কাসিম বলেছেন, ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে ঐক্য গড়ে উঠছে তা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিজয় এনে দেবে। তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে এ কথা বলেন।
-
"ফিলিস্তিনকে রক্ষার জন্য ইসরাইলের মোকাবেলায় সম্মুখ কাতারে রয়েছে ইরান"
নভেম্বর ১৪, ২০১৯ ১৩:৪৪ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আমেরিকা ও দখলদার ইসরাইলের মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্মুখ কাতারে রয়েছে। তিনি আজ রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।