ফিলিস্তিনিরা শহীদদের রক্তের সঙ্গে কখনোই বেঈমানি করবে না: ইসমাইল হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i75318-ফিলিস্তিনিরা_শহীদদের_রক্তের_সঙ্গে_কখনোই_বেঈমানি_করবে_না_ইসমাইল_হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সব প্রতিরোধ সংগঠনই ইসলামি জিহাদ আন্দোলনের প্রভাবশালী কমান্ডার বাহা আবু আল আতা'র আত্মত্যাগের কথা মনে রাখবে এবং তার রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০১৯ ১৫:২০ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সব প্রতিরোধ সংগঠনই ইসলামি জিহাদ আন্দোলনের প্রভাবশালী কমান্ডার বাহা আবু আল আতা'র আত্মত্যাগের কথা মনে রাখবে এবং তার রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

গাজায় শহীদ আবু আল আতা'র স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইসমাইল হানিয়া আরও বলেন, হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড এবং ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদস ব্রিগেডের মধ্যে এমন এক বন্ধন তৈরি হয়েছে যা বিচ্ছিন্ন করা যাবে না।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতি তাদের শহীদদের রক্তের সঙ্গে কখনোই বেঈমানি ও আপোষ করবে না এবং প্রতিরোধ সংগঠনগুলোর সতর্কতা ও অতীত অভিজ্ঞতা সব সময় শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সহযোগিতা করেছে।

গত ১২ নভেম্বর গাজায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় জিহাদ আন্দোলনের কুদস বিগ্রেডের প্রভাবশালী কমান্ডার বাহা আবু আল আতা ও তার স্ত্রী শাহাদাৎবরণ করেন। এর ফলে দখলদার ইসরাইলের সঙ্গে ইসলামিক জিহাদের দুই দিন ব্যাপী সংঘর্ষ শুরু হয়। ফিলিস্তিনিরা ইসরাইলে চারশ'রও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় ইসরাইলের নির্বিচার আগ্রাসনে ৩৪ জন ফিলিস্তিনি শহীদ হন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।