ফিলিস্তিনকে ঘিরে ঐক্য মুসলমানদের বিজয় এনে দেবে: বাহরাইনের প্রধান নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i75247-ফিলিস্তিনকে_ঘিরে_ঐক্য_মুসলমানদের_বিজয়_এনে_দেবে_বাহরাইনের_প্রধান_নেতা
বাহরাইনের ইসলামি আন্দোলনের প্রধান নেতা শেইখ ঈসা কাসিম বলেছেন, ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে ঐক্য গড়ে উঠছে তা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিজয় এনে দেবে। তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৯ ১৩:৪৬ Asia/Dhaka
  • শেইখ ঈসা কাসিম
    শেইখ ঈসা কাসিম

বাহরাইনের ইসলামি আন্দোলনের প্রধান নেতা শেইখ ঈসা কাসিম বলেছেন, ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে ঐক্য গড়ে উঠছে তা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিজয় এনে দেবে। তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে এ কথা বলেন।

বাহরাইনের এই নেতা আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতেও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ না হন তাহলে আর কখনোই তারা ঐক্যবদ্ধ হতে পারবে না। ইসলামের পথে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সম্মানে ঐক্য জোরদারের আহ্বান জানান তিনি।

চলমান ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দিচ্ছেন। তারা ইসলামি ঐক্যের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করবেন। 

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।#

পার্সটুডে/এসএ/১৪        

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।