• বাহরাইন সম্মেলনের বিরুদ্ধে লেবাননে বিক্ষোভ

    বাহরাইন সম্মেলনের বিরুদ্ধে লেবাননে বিক্ষোভ

    জুন ২৫, ২০১৯ ১৫:০৯

    ফিলিস্তিন সংকট সমাধানের নামে মার্কিন পৃষ্ঠপোষকতায় বাহরাইনে যে সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে তার বিরোধিতা করে লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ হয়েছে। ২৫ ও ২৬ জুন দুদিনব্যাপী এ সম্মেলন হবে এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ অংশবিশেষ উন্মোচন করা হতে পারে।  

  • ট্রাম্পের চুক্তিকে অপমানজনক বললেন আব্বাস

    ট্রাম্পের চুক্তিকে অপমানজনক বললেন আব্বাস

    জুন ২৩, ২০১৯ ১৩:২৭

    ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এ চুক্তি ফিলিস্তিনিদের জন্য অপমানজনক এবং এর মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।

  • ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আইএইএ, ক্ষুব্ধ ইসরাইল

    ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আইএইএ, ক্ষুব্ধ ইসরাইল

    জুন ২০, ২০১৯ ১৫:৪৯

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেয়ার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এ ঘটনায় পচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইল।

  • ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের কাছ আলাদা করতে পারবে না: হানিয়া

    ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের কাছ আলাদা করতে পারবে না: হানিয়া

    জুন ২০, ২০১৯ ০৩:৪১

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, মার্কিন সরকারের কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি ফিলিস্তিনিদেরকে বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা থেকে আলাদা করতে পারবে না। তিনি গতরাতে (বুধবার রাতে) গাজায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

  • ফিলিস্তিনিদের বিরোধিতার কারণে ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ: স্বশাসন কর্তৃপক্ষ

    ফিলিস্তিনিদের বিরোধিতার কারণে ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ: স্বশাসন কর্তৃপক্ষ

    জুন ১৬, ২০১৯ ১৪:৩৮

    ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রাদিনা বলেছেন, ফিলিস্তিনিদের বিরোধিতার কারণে মার্কিন সরকারের 'ডিল অব দ্য সেঞ্চুরি' ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ডিল অব দ্য সেঞ্চুরি'-কে তাদের বিরুদ্ধে মহাষড়যন্ত্র হিসেবে মনে করছেন।

  • জর্দান ও মিশরের সিদ্ধান্তে খুবই দুঃখিত ফিলিস্তিন

    জর্দান ও মিশরের সিদ্ধান্তে খুবই দুঃখিত ফিলিস্তিন

    জুন ১২, ২০১৯ ০৯:৪৯

    মার্কিন উদ্যোগে বাহরাইনে অনুষ্ঠেয় সম্মেলনে জর্দান ও মিশর যোগ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর দুঃখ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চরি’র অংশ বিশেষ উন্মোচন করা হবে।  

  • বাহরাইন সম্মেলনে যোগ দিচ্ছে না লেবানন

    বাহরাইন সম্মেলনে যোগ দিচ্ছে না লেবানন

    জুন ১২, ২০১৯ ০৪:৫৩

    লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশ বাহরাইন সম্মেলনে যোগ দেবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, ফিলিস্তিনিরা এ সম্মেলনে যোগ দেবে না ফলে লেবাননও অংশ নেবে না। মূলত ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র আগামী ২৫ ও ২৬ জুন আমেরিকার নেতৃত্বে বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

  • ফিলিস্তিনি অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিয়েছে আমেরিকা

    ফিলিস্তিনি অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিয়েছে আমেরিকা

    জুন ০৭, ২০১৯ ০৮:২২

    মার্কিন সরকার আবদুল হালিম আল-আশকার নামে ফিলিস্তিনের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে ইহুদিবাদী ইসরাইলের হাতে তুলে দিয়েছে। এর আগে ১১ বছর তাকে মার্কিন কারাগারে আটক রাখা হয়।

  • আল-আকসা মসজিদে ঈদের নামাজ পড়লেন হাজার হাজার মুসল্লি; মুসলিম ঐক্যের ডাক

    আল-আকসা মসজিদে ঈদের নামাজ পড়লেন হাজার হাজার মুসল্লি; মুসলিম ঐক্যের ডাক

    জুন ০৫, ২০১৯ ১৩:৩০

    বিশ্বের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে আজ হাজার হাজার মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসসহ অধিকৃত অঞ্চলের হাজার হাজার মানুষ আজ ভোরে ঈদের নামাজ পড়তে আল-আকসা মসজিদে সমবেত হন।

  • ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করুন: আরবদের প্রতি সায়িব এরিকাত

    ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করুন: আরবদের প্রতি সায়িব এরিকাত

    জুন ০৫, ২০১৯ ১২:৫৯

    ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র মহাসচিব ও প্রধান আলোচক সায়িব এরিকাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি প্রস্তাব ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কথিত এ শান্তি প্রস্তাবকে একদল ঔপনিবেশিকের পরিকল্পনা বলে মন্তব্য করেন।