• তেহরানে প্রবল তুষারপাত; বিমানবন্দর ও স্কুল বন্ধ ঘোষণা

    তেহরানে প্রবল তুষারপাত; বিমানবন্দর ও স্কুল বন্ধ ঘোষণা

    জানুয়ারি ২৮, ২০১৮ ১৩:১৪

    ইরানের রাজধানী তেহরানে গতরাতে প্রবল তুষারপাত হয়েছে। তীব্রতা কিছুটা কমলেও তুষারপাত থেমে নেই। গতরাত থেকে টানা তুষারপাতের কারণে শুভ্রতায় ঢেকে গেছে নগরীর অধিকাংশ এলাকা। প্রবল তুষারপাতের কারণে নগরীর দু’টি বিমানবন্দরেই বিমান ওঠানামা বন্ধ রয়েছে।