-
তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা সালাহউদ্দিনের
অক্টোবর ২৪, ২০২৫ ১৫:২০বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।’
-
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়া ও ‘দলীয়’ উপদেষ্টাদের অপসারণ চেয়েছে বিএনপি
অক্টোবর ২১, ২০২৫ ১৬:৫০বাংলাদেশের আগামী নির্বাচনের সময় অন্তবর্তী সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদেরকে অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি।
-
‘দোসর’ বলার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ
অক্টোবর ১৮, ২০২৫ ১৫:১০বাংলাদেশে গতকাল জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
-
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসার আহ্বান প্রধান উপদেষ্টার, বিএনপি ‘প্রস্তুত’
অক্টোবর ১৭, ২০২৫ ১৭:০৫বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণে আলাপ-আলোচনায় বসতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
-
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা
অক্টোবর ১৭, ২০২৫ ১৪:১৮জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
-
আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে, তারা জাতীয়তা বিশ্বাস করে: মির্জা ফখরুল
অক্টোবর ১৩, ২০২৫ ১২:৩৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন; কিন্তু এখন বাংলাদেশকে একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার বিভিন্ন রকমের চেষ্টা চালানো হচ্ছে।
-
এ দেশের মানুষ পিআর বোঝে না, মেনেও নেবে না: মির্জা ফখরুল
অক্টোবর ১২, ২০২৫ ১৫:০৯বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি এ দেশের মানুষ বোঝে না। একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। সেটার জন্য আন্দোলন করছে। এর মূল লক্ষ্য হলো, নির্বাচন বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেবে না।
-
বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন?
অক্টোবর ১০, ২০২৫ ১৩:৩১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেছেন, দলটির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’
-
ক্ষমতায় এলে বিএনপির অগ্রাধিকার কোনটি-জানালেন তারেক
অক্টোবর ০৭, ২০২৫ ১৭:০৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় এলে বা সরকার গঠন করতে পারলে ৩১ দফা না কি জুলাই সনদ, কোনটি অগ্রাধিকার পাবে, সে বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে অবশ্যই ঐকমত্য কমিশনে যেগুলোতে সবাই মিলে একমত হয়েছে, সেগুলোতে প্রথমে জোর দেবে।
-
আসন ছেড়ে দেওয়া নিয়ে বিএনপি-জামায়াতের বক্তব্য; ১০০ আসন ছাড়ার ইঙ্গিত গোলাম পরওয়ারের
অক্টোবর ০৪, ২০২৫ ১০:০৫পার্সটুডে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে, সেটা আলোচনার ও বিবেচনার বিষয়।'