-
সরকারের দুর্নীতির চিত্র ফুটে উঠেছে-ফখরুল: সাঈদ খোকনের বক্তব্য বস্তুনিষ্ঠ নয়-তাপস
জানুয়ারি ১০, ২০২১ ২০:৪৯বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের কথায় বর্তমান সরকারের দুর্নীতির যে সামগ্রিক চিত্র সেটাই প্রকাশিত হয়েছে।
-
প্রধানমন্ত্রীর ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া কিছুই নয়: রিজভী
জানুয়ারি ০৮, ২০২১ ১১:০৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণ দেশবাসী ঘৃণাভবে প্রত্যাখ্যান করেছে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, সরকারের যুগপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অসত্য কথা বলেছেন। তার এ বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।
-
সরকারের অদূরদর্শিতায় ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা: বিএনপি
জানুয়ারি ০৬, ২০২১ ১৩:৫৬সরকারের অদূরদর্শিতার কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে অভিযোগ করে অতিদ্রুত বিকল্প উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ আহ্বান জানান।
-
নিঃশব্দ বোবাকণ্ঠই আওয়ামী বাকশালীদের কাছে প্রিয়: রিজভী
জানুয়ারি ০৫, ২০২১ ১২:১৩সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ একতরফা জাতীয় নির্বাচন সবই দেশী-বিদেশী গভীর চক্রান্তের নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
-
'বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা'
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:২৯গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশে কোনো স্বৈরতন্ত্র নেই; আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, অবিরাম বিষোদগার করতে পারছে। গণতন্ত্র আছে বলেই দেশে নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে।
-
করোনার টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির
জানুয়ারি ০৩, ২০২১ ১৫:০৪করোনাভাইরাসের টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। আজ (রোববার) দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
-
দেশে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে: ফখরুল
জানুয়ারি ০২, ২০২১ ১২:৫৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা পৃথিবী এখন একটা চরম দুঃসময় কাটাচ্ছে। একদিকে মহামারির আগ্রাসন আরেকদিকে গণতন্ত্রের মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র বেড়ে উঠছে, সেই সঙ্গে দাম্ভিকতা-অহংকার, সাধারণ মানুষকে অবজ্ঞা যেন এই সময়কার রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের উদ্যোগে চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
-
বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে: ওবায়দুল কাদের
জানুয়ারি ০২, ২০২১ ১১:৫৯নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
-
কথাবার্তা: নতুন বছর 'পাগল ট্রাম্প থেকে বিশ্ব মুক্ত'
জানুয়ারি ০১, ২০২১ ১৩:১৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
বন্ধ হোক হত্যা-গুম-যুদ্ধ’, নতুন বছরে মির্জা ফখরুলের কামনা
ডিসেম্বর ৩১, ২০২০ ১২:৪৫ইংরেজি নতুন বছরে সব ধরনের দমনমূলক নৃশংসতা বন্ধ হবে- এমনটাই কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল এই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় নতুন বছরে তিনি দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।