• বিএনপি আন্দোলন করার আগেই ভয় পেয়েছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

    বিএনপি আন্দোলন করার আগেই ভয় পেয়েছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

    ডিসেম্বর ০২, ২০১৯ ১৩:৫১

    ‘বিএনপির রাজপথে নামার শক্তি নেই’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেছেন, বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন, গ্রেফতার করা শুরু করে দিয়েছেন।  

  • আওয়ামী লীগ সমাজকে পুরোপুরি দুষিত করে ফেলেছে: বিএনপি মহাসচিব

    আওয়ামী লীগ সমাজকে পুরোপুরি দুষিত করে ফেলেছে: বিএনপি মহাসচিব

    ডিসেম্বর ০১, ২০১৯ ১৪:২১

    বাংলাদেশ এখন উন্নয়ন নয়, হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের রোল মডেল- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিচার বিভাগ, প্রশাসনসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

  • প্রধানমন্ত্রীকে দেয়া চিঠির জবাব না পাওয়ায় আইনের আশ্রয় নেবে বিএনপি

    প্রধানমন্ত্রীকে দেয়া চিঠির জবাব না পাওয়ায় আইনের আশ্রয় নেবে বিএনপি

    নভেম্বর ৩০, ২০১৯ ২০:৩০

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে যে সকল চুক্তি হয়েছে তা জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া চিঠির জবাব না পাওয়ায় তথ্য অধিকার আইনের আশ্রয় নেবে বিএনপি। এ আইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

  • আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের

    আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের

    নভেম্বর ২৯, ২০১৯ ১৩:০১

    আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, আন্দোলনের নামে নৈরাজ্য হলে জবাব দেয়া হবে। আন্দোলনের নামে সহিংসতা হলে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা তার সমুচিত জবাব দিয়ে দেবো।

  • সুপ্রিম কোর্টের সামনে গাড়ি ভাঙচুর: বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    সুপ্রিম কোর্টের সামনে গাড়ি ভাঙচুর: বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    নভেম্বর ২৭, ২০১৯ ১১:২২

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বিক্ষোভরত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে গতকালই শাহবাগ থানায় মামলা রুজু করা হয়।

  • পুলিশি অ্যাকশনে বিএনপির কর্মসূচি পণ্ড, পালানোর সময় গাড়ি ভাঙচুর

    পুলিশি অ্যাকশনে বিএনপির কর্মসূচি পণ্ড, পালানোর সময় গাড়ি ভাঙচুর

    নভেম্বর ২৬, ২০১৯ ১৬:০৮

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে হাইকোর্টের প্রধান ফটকে বিএনপি নেতাদের অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।  

  • আওয়ামী লীগ নিজেদের রাষ্ট্রের প্রভু বলে মনে করছে: মির্জা ফখরুল

    আওয়ামী লীগ নিজেদের রাষ্ট্রের প্রভু বলে মনে করছে: মির্জা ফখরুল

    নভেম্বর ২৬, ২০১৯ ১২:২৪

    ‘বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের রাষ্ট্রের প্রভু বলে মনে করছে। দেশে এখন সুশাসনের অভাব, গণতান্ত্রিক চিন্তাভাবনা সরকারের মধ্যে নেই। লক্ষ্য যেহেতু একদলীয় সরকার, যেখানে সুশাসন প্রধান নয়।‘ আজ (মঙ্গলবার) ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।

  • গণঅভ্যুত্থান ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: মির্জা ফখরুল

    গণঅভ্যুত্থান ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: মির্জা ফখরুল

    নভেম্বর ২৪, ২০১৯ ১৫:৪৩

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গণঅভ্যুত্থান ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশ আয়োজন করে।

  • বিএনপি নেতাদের মুখ ছাড়া সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: কাদের

    বিএনপি নেতাদের মুখ ছাড়া সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: কাদের

    নভেম্বর ২২, ২০১৯ ১২:২৩

    বিএনপি নেতাদের মুখ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা: মির্জা ফখরুল

    এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা: মির্জা ফখরুল

    নভেম্বর ২২, ২০১৯ ১২:১৪

    বর্তমান সরকার শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা- এমন মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) সকালে সুপ্রিম কোর্টে মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।