• বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ, এখন গণনা চলছে

    বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ, এখন গণনা চলছে

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১৩:১৬

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলো। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে।

  • আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ: গোলাম পরওয়ার

    আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ: গোলাম পরওয়ার

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১২:১৭

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এই ভোটের পরে আরেকটি পরিবর্তিত বাংলাদেশ মানুষ উপহার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান

    ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:৪২

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।

  • সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮: ইসি সচিব

    সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮: ইসি সচিব

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:৩০

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

  • ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বললেন ‘ঈদ মোবারক’

    ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বললেন ‘ঈদ মোবারক’

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ০৯:৩৫

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। মুহাম্মদ ইউনূস সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান। ভোট দিয়ে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

  • বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো: ভোট দিয়ে মির্জা ফখরুল

    বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো: ভোট দিয়ে মির্জা ফখরুল

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ০৬:১৭

    ঠাকুরগাঁও-১ (সদর) আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।’

  • এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: শফিকুর রহমান ‎

    এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: শফিকুর রহমান ‎

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ০৬:০৬

    রাজধানীর ‎মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন তিনি। ভোট দিয়ে তিনি বলেছেন,এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে।

  • ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

    ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

    ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১৩:০২

    পার্সটুডে-বাংলাদেশের ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট  পর্যবেক্ষণে এরইমধ্যে দেশটির রাজধানী ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

  • বিমানবন্দরে জামায়াতের জেলা আমিরকে গ্রেপ্তার একটি সাজানো নাটক: জামায়াত 

    বিমানবন্দরে জামায়াতের জেলা আমিরকে গ্রেপ্তার একটি সাজানো নাটক: জামায়াত 

    ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১২:৩৯

    পার্সটুডে-বুধবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান।

  • ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

    ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

    ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১২:৩২

    শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। লিঙ্গ, বয়স নির্বিশেষে ভোটারদের অবাধে ভোটদানে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।