আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ: গোলাম পরওয়ার
https://parstoday.ir/bn/news/event-i156954-আরেকটি_পরিবর্তিত_বাংলাদেশ_উপহার_পাবে_মানুষ_গোলাম_পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এই ভোটের পরে আরেকটি পরিবর্তিত বাংলাদেশ মানুষ উপহার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১৫:৪৭ Asia/Dhaka
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এই ভোটের পরে আরেকটি পরিবর্তিত বাংলাদেশ মানুষ উপহার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে হাসিমুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আরেকটা পরিবর্তিত বাংলাদেশ, ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে।’

আজ(বৃহস্পতিবার) সকালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর এই কথা বলেন তিনি।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আঠারো সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম। এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেপ্তার করা হবে।’

তিনি বলেন, ‘আজকে সেই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, মানুষ হাসিমুখে ভোট দিচ্ছে।’ এ সময় ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি, এখন তো আমি কোনো শঙ্কা দেখছি না।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশের সঙ্গে খুলনার ছয়টি আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোট গ্রহণ শুরু হয়। উৎসবের আমেজে ভোট দিচ্ছেন ভোটাররা।#

পার্সটুডে/জিএআর/১২