-
কৌশলগত সহযোগিতা চুক্তি সই করলেন রায়িসি ও আসাদ
মে ০৪, ২০২৩ ০৬:২৫দামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দু’দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দু’দিনের সফরে বুধবার দামেস্কে পৌঁছেই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রায়িসি।
-
সিরিয়ার ওপর আসাদ সরকারের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান আরব দেশগুলোর
মে ০২, ২০২৩ ১০:০৮প্রভাবশালী আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গোটা সিরিয়ার ওপর দামেস্কের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার পাশাপাশি দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
-
গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
মে ০১, ২০২৩ ০৬:১৬আগামী বুধবার সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি এ খবর জানিয়েছেন। তিনি আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে আসন্ন সফরকে ‘টার্নিং পয়েন্ট’ বলে মন্তব্য করেন।
-
১২ বছর পর সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
এপ্রিল ১৯, ২০২৩ ০৬:৩৪সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ দামেস্ক সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে আলাপ-আলোচনা করতে দামেস্ক সফরে গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
-
বিশ্ব পরিস্থিতি স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে বদলে যাচ্ছে: রায়িসি
এপ্রিল ১৮, ২০২৩ ০৫:১৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে পরিবর্তিত হচ্ছে; আর এটি সম্ভব হয়েছে ইরান ও সিরিয়ার দীর্ঘদিনের আন্তরিক সহযোগিতা এবং এই দু’টি মুসলিম দেশের ঐতিহাসিক প্রতিরোধের কারণে।
-
‘প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা’
এপ্রিল ১০, ২০২৩ ০৮:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে এবং বলদর্পী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের প্রতিকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা।
-
আলোচনায় অংশ নিতে সিরিয়ার প্রতিনিধিদল এখন মস্কোয়
এপ্রিল ০৩, ২০২৩ ১০:৪৪আঙ্কারা এবং দামেস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনায় অংশ নিতে সিরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মস্কো পৌঁছেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সিরিয়া, তুরস্ক, রাশিয়া এবং ইরান গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে।
-
আরব লীগের শীর্ষ সম্মেলনে বাশার আসাদকে আমন্ত্রণ জানাবে সৌদি আরব
এপ্রিল ০৩, ২০২৩ ০৬:০৯সৌদি আরব আগামী মাসে রিয়াদে অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। এক দশকেরও বেশি সময় আগে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও সাম্প্রতিক সময়ে বেশিরভাগ আরব দেশ সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে।
-
প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করলেন আরব অঞ্চলের রাজনৈতিক নেতারা
মার্চ ১৯, ২০২৩ ১২:৪০আরব অঞ্চলের রাজনৈতিক দলগুলোর নেতারা সিরিয়ার রাজধানীর দামেস্কে জরুরি সম্মেলনে অংশ নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এসব নেতাকে অভ্যর্থনা জানান এবং তাদের সঙ্গে বৈঠক করেন।
-
পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থি কাজ করে: বাশার আসাদ
মার্চ ১৯, ২০২৩ ১১:৪৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের ওপর বিদেশি মদদে চাপিয়ে দেয়া বহু বছরের যুদ্ধ প্রমাণ করেছে, পশ্চিমা দেশগুলো মুখে গণতন্ত্র ও মানবাধিকারের যে কথা বলে বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজ করে। তিনি রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।