-
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরো ১৫ বেসামরিক ব্যক্তি হতাহত
জুলাই ২৩, ২০১৬ ১৩:১৯সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে নতুন করে মার্কিন বিমান হামলায় এক ডজনের বেশি বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। মার্কিন জঙ্গি বিমান আলেপ্পোর মানবিজ শহরের উত্তর অংশে আন-নাওয়াজাহ গ্রামে বোমা বর্ষণ করলে এসব মানুষ হতাহত হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
-
সিরিয়ায় জোটের বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান
জুলাই ২১, ২০১৬ ১৪:১৩সিরিয়ার আলেপ্পোতে মার্কিন নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বর্বরোচিত বিমান হামলার নিন্দা জানাতে দেশটির মানবাধিকার কর্মীরা বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন। জোটের বিমান হামলায় সেখানে অন্তত ১৪০ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।
-
সিরিয়ার মানবিজ শহরের তিন দিক থেকে ঘিরে ফেলেছে কুর্দি বাহিনী
জুন ০৮, ২০১৬ ১৫:২০উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরটি সেনাবাহিনী ঘিরে ফেলায় হাজার হাজার বেসামরিক ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বলে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।
-
ড্রোন হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করলেন ওবামা
এপ্রিল ০২, ২০১৬ ১৪:৫৪২ এপ্রিল (রেডিও তেহরান): মুসলিম দেশগুলোতে ড্রোন হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ড্রোন হামলা যতটা নিখুঁত হওয়ার কথা ছিল ততটা নিখুঁত না হওয়ায় অতীতে বৈধভাবেই এই হামলার সমালোচনা করা হয়েছে। নিঃসন্দেহে এসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে যা হওয়া উচিত ছিল না।