-
বিপুল সামরিক ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি
এপ্রিল ১০, ২০২২ ০৫:৩২ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন। এ সফরে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক এবং অথনৈতিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
-
ইউক্রেনে রকেট হামলায় নিহত ৩৫; হামলার দায়িত্ব অস্বীকার রাশিয়ার
এপ্রিল ০৮, ২০২২ ১৩:১২ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের একটি রেল স্টেশনে রাশিয়ার এক রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় রেল কোম্পানি বলেছে, আজ (শুক্রবার) দোনবাস অঞ্চলের ক্রামাতরস্ক শহরের ওই রেল স্টেশন দিয়ে যখন বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছিল তখন সেখানে দু’টি রুশ রকেট আঘাত হানে।
-
রাশিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করুন: জেলেনস্কি
এপ্রিল ০৬, ২০২২ ০১:৩১ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশে রাশিয়া এমন সব যুদ্ধাপরাধ করেছে যার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর পাওয়া যায় না। তিনি আরো দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনকে ‘নীরব ক্রীতদাসে’ পরিণত করতে চায়।
-
ইউক্রেনকে ইইউ’র আগে ন্যাটোর সদস্য হতে হবে: মেদভেদেভ
এপ্রিল ০৩, ২০২২ ০২:৪৯ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্য হওয়ার আগে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য হতে হবে বলে মন্তব্য করেছে রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার এক বক্তব্যে এ মন্তব্য করেন।
-
শিগগিরই মুখোমুখি বৈঠকে বসতে পারেন পুতিন ও জেলেনস্কি
এপ্রিল ০৩, ২০২২ ০২:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর দিয়েছে রাশিয়ার একাধিক গণমাধ্যম। ইউক্রেনের একজন শান্তি আলোচকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও জেলনস্কির সাক্ষাতের সম্ভাব্য স্থান হতে পারে তুরস্ক।
-
‘কমান্ডার ইন চিফ হিসেবে আমি এ নিয়ে কারো সঙ্গে কথা বলব না”
এপ্রিল ০২, ২০২২ ০৯:৩৯ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের উত্তরাঞ্চল থেকে রাশিয়া ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে তবে তা নজরে পড়ার মতো। নতুন এক ভিডিও বার্তায় একথা বলেছেন তিনি।
-
যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে
মার্চ ৩১, ২০২২ ১৭:৪৪ড. সোহেল আহম্মেদ: যুদ্ধে ভয়াবহ নৃশংসতার চিত্র দেখলেই কবীর সুমনের গানের দু’টি লাইন খুব মনে পড়ে-‘যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকেই কবর দাও’। শুধু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নয়; ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের প্রতিদিনের চিত্র এই আকুতির জন্ম দেয়। তবে জানি এই আকুতি হৃদয়ছোয়া হলেও বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে তা একেবারেই অবাস্তব।
-
নিরপেক্ষ থাকার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন
মার্চ ২৮, ২০২২ ১১:১১রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আছেন।
-
ন্যাটো জোটে যোগ না দেয়ার অঙ্গীকার করলেন জেলেনস্কি
মার্চ ২৩, ২০২২ ০৪:১৩চলমান যুদ্ধ বন্ধ করতে সরাসরি আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করতেও তৈরি আছেন। তিনি বলেন, ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায়।
-
ইসরাইলের কাছে 'আয়রন ডোম' প্রতিরক্ষাব্যবস্থা চাইলেন জেলেনস্কি
মার্চ ২১, ২০২২ ১২:৫৬ইউক্রেনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠাতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (রোববার) ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে এ অনুরোধ জানান।