-
মন্ত্রীদের নিয়ে ইমাম খোমেনীর মাজারে গেলেন ইরানের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ০১, ২০২১ ১৪:৫২ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ (সোমবার) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন।
-
অং সান সু চি গ্রেফতার: মিয়ানমারে সামরিক শাসন জারি
ফেব্রুয়ারি ০১, ২০২১ ০৩:২৫মিয়ানমার সেনাবাহিনী সেদেশের ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি নেত্রী অং সান সু চি ও সরকারের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে আটক এবং দেশটিতে সামরিক শাসন জারি করেছে।
-
ইরানে হামলার শক্তি ইসরাইলের নেই; হুমকির জবাব দিল তেহরান
জানুয়ারি ২৭, ২০২১ ১৩:২৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরানে হামলার শক্তি দখলদার ইসরাইলের নেই। তাদের এ ধরণের কোনো পরিকল্পনাও নেই। তিনি আজ (বুধবার) ইসরাইলের সামরিক বাহিনীর প্রধানের হুমকির জবাবে এ কথা বলেছেন।
-
ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বললেন সাংসদ একরামুল, ভিডিও ভাইরাল
জানুয়ারি ২২, ২০২১ ১২:২৭বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাতে সাংসদ একরামুল ফেসবুক লাইভে দেওয়া সংক্ষিপ্ত একটি ভিডিও বার্তায় এ মন্তব্য করেন।
-
পুণেতে করোনার টিকা কোভিশিল্ডের কারখানায় আগুন লেগে ৫ জনের মৃত্যু
জানুয়ারি ২১, ২০২১ ১৬:২১ভারতের মহারাষ্ট্রের পুনেতে করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটউটে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুণের জেলা প্রশাসক এই খবর নিশ্চিত করেছেন।
-
নজিরবিহীন নিরাপত্তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন
জানুয়ারি ২০, ২০২১ ২০:০৫আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিংয়ের ওয়েস্ট ফ্রন্টে স্থানীয় সময় আজ (বুধবার) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। একই সঙ্গে সহযোগী বিচারপতি সোনিয়া সোটোমেওরের কাছে শপথবাক্য পড়েন দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
-
মাকরান উপকূলে নতুন মহড়া শুরু করল ইরানের সেনাবাহিনী
জানুয়ারি ১৯, ২০২১ ১৪:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাকরান উপকূলে আজ (মঙ্গলবার) থেকে নতুনকরে মহড়া শুরু করেছে সেনাবাহিনী। এ মহড়া চালােচ্ছ সেনাবাহিনীর পদাতিক ইউনিট। 'শক্তিমত্তা-৯৯' মহড়ায় সেনাবাহিনীর বিমান ও হেলিকপ্টার ইউনিট সর্বাত্মক সহযোগিতা করছে।
-
বিমানবাহী রণতরী ধ্বংসের সক্ষমতার পূর্ণতা দিতেই এবারের মহড়া: আইআরজিসি প্রধান
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:৪২ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর বিমানবাহী রণতরীসহ বিভিন্ন যুদ্ধ জাহাজ ধ্বংসের সক্ষমতা বাড়ানো হয়েছে। এটি ইরানের প্রতিরক্ষা কৌশলের অংশ।
-
ইরানে মহানবী (স.) মহড়ার প্রথম পর্ব সম্পন্ন; মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জানুয়ারি ১৫, ২০২১ ১৫:৪০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের 'মহানবী (স.)-১৫' মহড়ার প্রথম পর্ব আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। 'কাভিরে মারকাজি' মরুভূমিতে এ মহড়ার আয়োজন করা হয়।
-
সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানল ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র
জানুয়ারি ১৪, ২০২১ ১৬:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী বিশাল আকারের সামরিক মহড়ার দ্বিতীয় দিনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পারস্য উপসাগরে অবস্থানরত কয়েকটি যুদ্ধজাহাজ থেকে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। পাশাপাশি ইরানের সমুদ্র উপকূল থেকেও ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র।