-
‘২৫ বছর মেয়াদি অংশীদারিত্বের চুক্তি দু’দেশেরই স্বার্থ রক্ষা করবে’
জানুয়ারি ১৬, ২০২২ ০৭:০৪চীন ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। চীন সফররত আব্দুল্লাহিয়ান শনিবার দেশটির সিজিটিএন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে: রাশিয়া
জানুয়ারি ১৩, ২০২২ ০৫:০৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ।
-
পাশ্চাত্যের গড়িমসিতে আলোচনা ধীর গতিতে চলছে: রাজৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে ব্যর্থ আমেরিকা
জানুয়ারি ১২, ২০২২ ১৬:৩৯ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনায় বৈঠক অব্যাহত থাকলেও পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনো গ্রহণযোগ্য সমঝোতার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়েছে।
-
ভিয়েনা বৈঠকে মতপার্থক্য কমে আসার দাবির মধ্যেই ফের মার্কিন হুমকি
জানুয়ারি ১০, ২০২২ ১৩:৪১ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনার গ্র্যান্ড হোটেলে চলমান অষ্টম দফা আলোচনা গতকালও অব্যাহত ছিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি গতকাল শেষ বেলায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সমন্বয়কারী এনরিকা ম্যুরার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
-
সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১০, ২০২২ ০৫:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এই মুহূর্তে আলোচনার গতিপ্রকৃতি ‘ইতিবাচক ও সামনের দিকে অগ্রসরমান’ বলেও তিনি মন্তব্য করেছেন।
-
আফগানিস্তানের ব্যাপারে ভারতের নীতিতে পরিবর্তন আসেনি: জয়শঙ্কর
জানুয়ারি ০৯, ২০২২ ০৪:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলোচনা ও মতবিনিময় করেছেন।
-
ফ্রান্স বলছে চুক্তি নাগালের মধ্যে
জানুয়ারি ০৮, ২০২২ ০৮:০৮ভিয়েনা সংলাপ নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস লা দ্রিয়াঁর কণ্ঠে ইতিবাচক মন্তব্য শোনা গেছে। তিনি বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চুক্তি নাগালের মধ্যে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতির খবর দিল রাশিয়া
জানুয়ারি ০৮, ২০২২ ০৫:০৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি হওয়ার বিষয়টি আলোচনায় অংশগ্রহণকারী সবগুলো দেশ নিশ্চিত করেছে।
-
ভিয়েনা সংলাপ স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৬, ২০২২ ০৯:২৯ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্পর্শকাতর পর্যায়ে উপনীত হয়েছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী বুধবার ওয়াশিংটনে এ মন্তব্য করেন।
-
ভিয়েনা সংলাপের সঙ্গে দক্ষিণ কোরীয় মন্ত্রীর সফরের সম্পর্ক নেই: ইরান
জানুয়ারি ০৬, ২০২২ ০৪:২৬অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানির সঙ্গে তার দক্ষিণ কোরীয় সমকক্ষ চই জং-কুনের সাক্ষাৎ সিউলের অনুরোধে হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণ কোরিয়াই ইরানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তাদের উপ পররাষ্ট্রমন্ত্রীকে ভিয়েনায় পাঠিয়েছে।