-
রেডিও তেহরান নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে সর্বাধিক প্রিয়: হাকিম মিঞা
মে ০৮, ২০২২ ১১:৪২আমার বয়স যখন প্রায় ৩-৪ বছর তখন অর্থাৎ ১৯৮২ সালের ১৭ এপ্রিল রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। আমি ৮০'র দশকের শেষদিক থেকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শর্টওয়েভ মিটার ব্যান্ডে শোনা শুরু করি। সে সময় অনুষ্ঠান শুনে হাতে লেখা চিঠিপত্র ডাকযোগে রেডিও তেহরানে পাঠাতাম। চিঠির জবাব রেডিওতে পেতাম এবং ডাকে আমার নিকট ইরান ভ্রমণ গাইড, নিউজ লেটারসহ বিভিন্ন জিনিস রেডিও তেহরানের পক্ষ থেকে আসতো। এতে আমার মনপ্রাণ আনন্দে ভরে উঠতো ও চিঠিপত্র লেখার আগ্রহ আরও বেড়ে যেতো।
-
বাংলাদেশে মতপ্রকাশের ক্ষেত্রে ভয়াবহ রকমের প্রতিবন্ধকতা আছে: গোলাম মোর্তোজা
মে ০৭, ২০২২ ১৫:২৮বাংলাদেশ মতপ্রকাশের ক্ষেত্রে ভয়াবহ রকমের প্রতিবন্ধকতা আছে বলে জানালেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার গোলাম মোর্তোজা। তিনি এ বিষয়ে রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বাস্তবতা হচ্ছে ১৫০ তম কিংবা ১৭০ তম বা ১৬২ তম যাই হোক না কেন কথা সেই একই সেটা হচ্ছে যে প্রতিবন্ধকতার কথা বললাম তা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। আর এই পাল্লা দিয়ে বাড়ার ক্ষেত্রে অনেকগুলো দৃশ্যমান ব্যাপার আছে।
-
রেডিও তেহরানে নেশাগ্রস্ত বাংলাভাষী মানুষ: তরুণ মৈত্র
মে ০৫, ২০২২ ১৩:১৯তুমি সৃষ্টি হয়েছো ১৯৮২ সালে। আজ তুমি কিশোর। যৌবন অতিক্রম করে চলেছো নব প্রাক বার্ধক্যের দিকে। চলার পথে কোথাও তোমার জরাজীর্ণ ভাবাবেগ পরিলক্ষিত হয় নি । চল্লিশ বছরে যেমন ছিলে, আজও তেমনিভাবে হাজার তারার মাঝে তুমি (রেডিও তেহরান) বাঙালীর হৃদয়ে অম্লান হয়ে আছো। যেন মনে হয় রেডিও তেহরানে নেশাগ্রস্ত বাংলাভাষী মানুষ ।
-
আমি এবং রেডিও তেহরান
এপ্রিল ২৫, ২০২২ ০৮:১৫১৯৯৫ সাল। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র। বাড়িতে থাকা রেডিওটি আমার দখলে তখন। কেসিবো রেডিওটির বিশেষ বৈশিষ্ট্য ছিল- টিভি অনুষ্ঠান শোনা যেত। বিশেষ করে শীতের সময় শুক্রবারের রাতে বাড়ির বাইরে গিয়ে অন্যের বাড়িতে টিভি দেখা চরম অন্যায় হিসেবে ধরা হতো। তবে আলিফ লায়লা অনুষ্ঠানটির জন্য মনটা আনচান করতো। দুধের স্বাদ ঘোলে মেটাতে রেডিওতে শুনেই শান্ত থাকতে হতো।
-
রেডিও তেহরান আমার ইথার তরঙ্গের বন্ধু
এপ্রিল ২৪, ২০২২ ১৪:৫৬ছোট বেলায় পারিবারিক সূত্রে রেডিও শোনা আমার হাতে খড়ি। সৌখিন বাবার কাঠের বাক্সের মতো বড় আকারের একটি রেডিও ছিল। যত দূর মনে পড়ে, রেডিওটি মার্কনী যুগের ছিল। 'মেড ইন ইংল্যান্ড'। তখন আমরা রেডিওকে ট্রানডেস্টার বলতাম। আমাদের এলাকায় তৎসময়ে ট্রানডেস্টার বা রেডিও কারো ছিল না বললেই চলে। প্রতিদিন বিশেষ করে সন্ধ্যায় আমাদের বাড়িতে পাড়া পড়শীদের বেশ সমাগম হতো। উদ্দেশ্য ছিল ট্রানডেস্টারে গান, খবর ও নাটক শোনা। কোনো কোনো দিন যাত্রা পালাও শোনা হতো।
-
‘রমজান: আত্মশুদ্ধির মহোৎসব’ সম্পর্কে মতামত
এপ্রিল ২৩, ২০২২ ১০:২৪প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজ (২২/০৪/২০২২, শুক্রবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রমজান: আত্মশুদ্ধির মহোৎসব ও আলাপন। অনুষ্ঠান শোনা শেষ করেই চিঠি লিখতে বসেছি। পরিকল্পনা ছিল সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন নিয়ে আজকের মতামত দেবো।
-
‘আমার স্মৃতিতে রেডিও তেহরান- পায়ে পায়ে চল্লিশ’
এপ্রিল ২৩, ২০২২ ০৮:৫৪আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস, বাংলা বিভাগ অর্থাৎ রেডিও তেহরান বাংলা’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অকৃত্রিম প্রাণঢালা শুভেচ্ছা। ২০২২ সালের ১৭ এপ্রিল রেডিও তেহরান, আইআরআইবি বাংলা বিভাগ ৪০ বছর পূর্ণ করে ৪১-এ পা দিল। এ এক অনন্য নজীর। বিশ্বের মুষ্টিমেয় কয়েকটি বেতার এই নজীর সৃষ্টি করতে পেরেছে।
-
রেডিও তেহরান: সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর
এপ্রিল ২২, ২০২২ ০৮:১২১৯৮২ সালের ১৭ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের অধীনে বাংলা বিভাগের কার্যক্রম শুরু করে এবং সে হিসেবে বাংলা বিভাগ ২০২২ সালের ১৭ এপ্রিল ৪০ বছর পূর্ণ করেছে। অবৈধ দখলদার ও সাম্রাজ্যবাদী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে রেডিও তেহরানের সরব উপস্থিতি নিঃসন্দেহে একটি গণমাধ্যম হিসেবে অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। এ মাহেন্দ্রক্ষণে রেডিও তেহরানের একজন শ্রোতা ও ওয়েবসাইটের পাঠক হিসেবে নিজেকে আমি সত্যিই ধন্য ও গৌরব বোধ করছি।
-
'রেডিও তেহরান তার লক্ষ্য- উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হয়নি'
এপ্রিল ২১, ২০২২ ১০:৪৮ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব পরিক্রমার অধীনে বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) জন্ম-যাতনা (১৯৮২ সাল) থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে নানা ঘাত-প্রতিঘাত, পরিবর্তন-পরিবর্ধনের মধ্য দিয়ে পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর অবধি বাংলা ভাষাভাষী মানুষের নিকট একটি বহুল পরিচিত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।
-
'এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে চলেছে রেডিও তেহরান'
এপ্রিল ১৯, ২০২২ ১৪:২৭রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরাও ভালো আছি এবং আধুনিকতার স্পর্শে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি ও ওয়েব পেজ, রেডিও, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে নিয়মিত দেখছি ও শুনছি।