-
তৃতীয় শ্রেণীর প্রপাগান্ডার জন্য পম্পেওর সমালোচনা করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৬, ২০২০ ১৩:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং এই প্রোপাগান্ডা করোনাভাইরাসের মতো প্রাণঘাতী মহামারীর মধ্যেও অব্যাহত রয়েছে। ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর জন্য জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে হামাস
মার্চ ২২, ২০২০ ০৩:০৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এসব নিষেধাজ্ঞা নিপীড়নমুলক এবং তা প্রত্যাহার করতে হবে।
-
‘ইরানে কেউ ওষুধ পাঠাতে সক্ষম হলে তার কাগজপত্র ওয়াশিংটনে পাঠান’
মার্চ ২২, ২০২০ ০২:৫১ইরানে খাদ্য ও ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই বলে আমেরিকা যে দাবি করেছে তাকে ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ যদি ইরানে কোনো পণ্য রপ্তানি করতে সক্ষম হয় তবে সে যেন সে সংক্রান্ত ব্যাংকিং কাগজপত্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।
-
করোনা বিরোধী ইরানের লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ
মার্চ ২১, ২০২০ ১২:০০ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, করোনা বিরোধী লড়াইয়ের মার্কিন নিষেধাজ্ঞাই ইসলামি প্রজাতন্ত্রের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
-
‘ইরানের বিরুদ্ধে আমেরিকা প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ৬৯ বছর আগে’
মার্চ ২০, ২০২০ ০২:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার ব্যর্থ নীতি পরিবর্তনের সময় এসেছে। ইরানের তেল শিল্প জাতীয়করণের ৬৯তম বার্ষিকীকে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
-
আমেরিকা শুরু থেকে ইরানের স্বাস্থ্য খাতকে টার্গেট করেছিল: জারিফ
মার্চ ১৯, ২০২০ ১৪:৫০প্রতিহিংসাপরায়ণভাবে ইরানের ওপর আরোপিত ‘অবৈধ ও ব্যাপক শাস্তিমূলক’ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোয় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওই নিন্দা জানিয়ে বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিপীড়নমূক নিষেধাজ্ঞার স্বরূপ উন্মোচন করেছে।
-
করোনাভাইরাস মোকাবিলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি: জারিফ
মার্চ ১৮, ২০২০ ০২:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলার উপায় নিয়ে দক্ষিণ আফ্রিকা ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।এতে তিন পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সবগুলো দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন।
-
আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা মেনে চলা ইউরোপের উচিত নয়: ইরান
মার্চ ১৭, ২০২০ ০৩:০০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা অনুসরণ না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি সোমবার সন্ধ্যায় ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গের্লিচ-র্যাডম্যানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
-
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ
মার্চ ১৫, ২০২০ ২১:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন সরকারের অবৈধ ও একতরফা নিষ্ঠুর নিষেধাজ্ঞা। তিনি বলেন, ইরান এবং বিশ্বের অন্যান্য দেশ এই কঠিন পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবেলা করবে।
-
আমেরিকা এবার চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ শুরু করেছে: জারিফ
মার্চ ০৮, ২০২০ ০২:৪৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের পাশাপাশি এবার চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ শুরু করেছে। তিনি এসব সন্ত্রাসবাদের ব্যাপারে নীরবতা ভাঙার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।