-
প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে: জারিফ
আগস্ট ২৪, ২০১৯ ০২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে তার ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। ২০১৮ সালের মে মাসে আমেরিকা একতরফাভাবে এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ইউরোপ যে প্রচেষ্টা শুরু করে তার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
-
আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা ইরানের নেই: জারিফ
আগস্ট ২০, ২০১৯ ০২:০১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু আলোচনায় বসার কোনো ইচ্ছা তার দেশের নেই। আমেরিকাসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান ২০১৫ সালে যে পরমাণু চুক্তি করেছিল ওয়াশিংটন তা থেকে বেরিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর জারিফ তার দেশের এ অবস্থান ঘোষণা করলেন।
-
পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টিতে মার্কিন ভূমিকার ব্যাপারে জারিফের বক্তব্য
আগস্ট ১৫, ২০১৯ ১২:০০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা এমন অবস্থায় নেই যে তারা ইরানের প্রতিরক্ষা কর্মসূচির ব্যাপারে রেড লাইন নির্ধারণ করে দিতে পারে।
-
পারস্য উপসাগরীয় অঞ্চলকে বারুদের বাক্সে পরিণত করছে আমেরিকা: জারিফ
আগস্ট ১৩, ২০১৯ ০৭:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ অঞ্চলের কয়েকটি দেশের কাছে অস্ত্র বিক্রি করে আমেরিকা পারস্য উপগারীয় অঞ্চলকে বারুদের বাক্সে পরিণত করেছে।
-
‘আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে’
আগস্ট ১৩, ২০১৯ ০১:৩৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের জন্য কোনো সুফল বয়ে আনেনি বরং উল্টো এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। তিনি সোমবার কাতার সফরে গিয়ে সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানির সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
-
‘কূটনীতিতে ইরানের কাছে হেরে যাওয়ার ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে আমেরিকা’
আগস্ট ১১, ২০১৯ ০১:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা কূটনৈতিক অঙ্গনে ইরানের কাছে হেরে যাওয়ার ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে। তিনি গতকাল (শনিবার) তেহরানে ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামির কয়েকজন সদস্যর সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
-
পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় ইরান কুণ্ঠাবোধ করবে না: জারিফ
আগস্ট ১০, ২০১৯ ০১:৪৫কথিত ‘ইরান হুমকি’ মোকাবিলার লক্ষ্যে আমেরিকা পারস্য উপসাগরে একটি সামরিক জোট গঠনের যে চেষ্টা করছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলে যেকোনো বহিঃশক্তির অবস্থান পারস্য উপসাগরের নিরাপত্তা বিপন্ন করবে।
-
ওয়াশিংটন কূটনৈতিক উপায়ে মতবিরোধ নিষ্পত্তি করতে চায় না: রাশিয়া
আগস্ট ০৮, ২০১৯ ০২:০০রাশিয়া বলেছে, আমেরিকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বোঝা যায়, ওয়াশিংটন কূটনৈতিক উপায়ে তেহরানের সঙ্গে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তি করতে চায় না। রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মসূচির প্রধান ইভান তিমোফিভ ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ
আগস্ট ০৭, ২০১৯ ০১:৪০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার সাবেক ভারতীয় সমকক্ষ সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার রাতে স্বরাজের মৃত্যুর খবর পাওয়ার পর এক টুইটার বার্তায় ভারতের জনগণ ও সরকারকে শোক ও সমবেদনা জানান।
-
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় জারিফের ওপর নিষেধাজ্ঞা!
আগস্ট ০৪, ২০১৯ ১১:৪৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দেয়ার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।