-
জাকির নায়েককে হস্তান্তরের অনুরোধ ভারতের: মালয়েশিয়ার 'না'
জুলাই ০৬, ২০১৮ ১৪:০৭মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না। আজ (শুক্রবার) তিনি ওই ঘোষণা দিয়েছেন।
-
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আটক
জুলাই ০৩, ২০১৮ ১৩:৩২মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির দায়ে আটক করা হয়েছে। এই বিষয়ের সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজাককে আজ (মঙ্গলবার) আটক করা হয়েছে এবং আগামীকাল (বুধবার) একদিনের রিমান্ড শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।
-
সৌদি আরবে মালয়েশিয়ার সামরিক সহযোগিতা বন্ধ: ইয়েমেনের প্রতি সমর্থন ঘোষণা
জুন ২৯, ২০১৮ ১২:৩৯মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু জানিয়েছেন, তার দেশ ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবকে সামরিক সহযোগিতা দেয়া বন্ধ করে দিয়েছে। তিনি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আরো বলেন, এখন থেকে তার দেশ ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করবে না এবং খুব শিগগিরি মালয়েশিয়ান সেনাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে।
-
সৌদি জোট থেকে সেনা প্রত্যাহার করছে মালয়েশিয়া
জুন ২৯, ২০১৮ ০৬:৪৪সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোট থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব গত তিন বছরের বেশি সময় ধরে বিরামহীনভাবে বিমান হামলা চালিয়ে আসছে।
-
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
জুন ২৭, ২০১৮ ১৬:৫০মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়ি থেকে প্রায় ২ হাজার কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। জব্দ করা সম্পদের মধ্যে ১২ হাজার পিস গয়না, বিভিন্ন ব্যাগে প্রায় তিন কোটি ডলারের সমমূল্যের ২৬টি দেশের মুদ্রা, ৪২৩টি ঘড়ি এবং ২৩৪ জোড়া সানগ্লাস। এ ছাড়া নামীদামি নকশাকারদের তৈরি খুব দামি ও শৌখিন জিনিস রয়েছে। গত মাসে কুয়ালালামপুরে নাজিবের বিলাসবহুল ভবন এবং মূল বাড়িসহ তার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি স্থানে অভিযান চালিয়ে এসব মূল্যবান জিনিস জব্দ করা হয়।
-
‘ইয়েমেন যুদ্ধ থেকে সরে দাঁড়াবে মালয়েশিয়া’
জুন ২১, ২০১৮ ০৯:২১মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু বলেছেন, সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন আগ্রাসন থেকে তার দেশ সব রকমের সম্পর্ক ছিন্ন কারার বিষয়টি বিবেচনা করছে।
-
মালয়েশিয়ার বিমানে গুলি করার অভিযোগ অস্বীকার করল রাশিয়া
মে ২৫, ২০১৮ ০০:৩৭পূর্ব ইউক্রেনের আকাশে গুলি করে একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য নতুন করে রাশিয়ার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে মস্কো।
-
শিগগিরই রাজনীতিতে ফিরছি না: মুক্তির পর আনোয়ার ইব্রাহিম
মে ১৬, ২০১৮ ১১:৫৭মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং তার দেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আজ তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। এর মাধ্যমে মালয়েশিয়ার জাতীয় রাজনীতিতে ফিরে আসার পথ তার জন্য পরিষ্কার হলো বলে মনে করা হচ্ছে।
-
২ বছরের মধ্যে সরে দাঁড়াবেন মাহাথির; আগামীকাল মুক্তি পাবেন আনোয়ার
মে ১৫, ২০১৮ ১৪:৩৭মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি এক বা দু'বছর পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
মে ১২, ২০১৮ ১৩:৪৩মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেওয়ার পরের দিনই এমন এ নিদের্শ এলো।