-
আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করতে রাজি হয়েছেন রাজা: মাহাথির
মে ১১, ২০১৮ ১৬:৫৯মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে পূর্ণাঙ্গভাবে ক্ষমা করতে রাজি হয়েছেন দেশের রাজা। এছাড়া, শনিবার ১০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন মাহাথির।
-
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহাথির মোহাম্মাদ
মে ১০, ২০১৮ ১৫:৫৯মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মাদ। আজ (বৃহস্পতিবার) রাতে কুয়ালালামপুরের রয়্যাল প্যালেসে তিনি শপথ নিয়েছেন। এর মধ্যদিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হলেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘পাকাতান হারাপান’ ১২২ আসন লাভ করেছে।
-
আবার ক্ষমতায় ৯২ বছর বয়সি মাহাথির মোহাম্মাদ
মে ১০, ২০১৮ ০১:২১মালয়েশিয়ার ৯২ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ দেশটির পার্লামেন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘পাকাতান হারাপান’ ১২২ আসন লাভ করেছে। প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল (বিএন) পেয়েছে ৭৯ আসন।
-
মালয়েশিয়ায় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, আজই ফলাফল
মে ০৯, ২০১৮ ১৫:০১মালয়েশিয়ার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজই নির্বাচনের ফলাফল জানা যাবে বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
-
মাহাথির মুহাম্মাদকে ভোট দিন: আনোয়ার ইব্রাহিম
মে ০৮, ২০১৮ ১৪:৫৬মালয়েশিয়ার বিরোধীদলের কারাবন্দী নেতা আনোয়ার ইব্রাহিম তার ঘোরতর প্রতিদ্বন্দ্বী মাহাথির মুহাম্মাদকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ায় যখন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানালেন।
-
‘জেএফ-১৭ কেনার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে মালয়েশিয়া’
এপ্রিল ১৭, ২০১৮ ১৯:৩৯পাকিস্তানে তৈরি জঙ্গিবিমান জেএফ-১৭ কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিস এশিয়া-২০১৮ প্রদর্শনীর অবকাশে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের এক কর্মকর্তা এ তথ্য জানান।
-
মালয়েশিয়ার একটি দ্বীপে প্রবেশ করল ৫৬ রোহিঙ্গা; উপকূলে টহল বৃদ্ধি
এপ্রিল ০৪, ২০১৮ ১১:১৮মাছ ধরার নৌকায় করে ৫৬ জন রোহিঙ্গা মুসলমান মালয়েশিয়ার উপকূলে পৌঁছেছে। দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আহমাদ কামারুজ্জামান আহমাদ বদরউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদেরকে 'লাংকাওয়ি' দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে এখন দেশটির অভিবাসন বিষয়ক দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
-
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় যেভাবে প্রভাব বিস্তার করছে উগ্র ওয়াহাবিরা
মার্চ ২৭, ২০১৮ ১১:২২ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ধর্মের নামে বিকৃত ওয়াহাবি মতবাদের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সম্প্রতি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফরের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দেশ দু'টিতে ওয়াহাবি মতবাদের আরো বিস্তার ঘটায় ওই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
-
রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মার্চ ১৮, ২০১৮ ০২:৪৬মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে ভয়াবহ গণহত্যা ও নির্যাতন চালানো হয়েছে তাকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা বলে চালিয়ে দেয়ার কোনো সুযোগ নেই।
-
মালয়েশিয়ার কাছে ২০০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রি করতে চায় ব্রিটেন
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১২:৫২মালয়েশিয়ার পুরনো হয়ে যাওয়া যুদ্ধবিমান বহরে নতুন বিমান সরবরাহ করতে চায় ব্রিটেন। এজন্য দেশটির অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বিএই মালয়েশিয়ার কাছে ২০০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রি করার আগ্রহ দেখিয়েছে। অস্ত্র কেনার জন্য কুয়ালালামপুর সরকারকে রাজি করাতে কোম্পানিটি ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছে।