-
১০ বছরের মধ্যে লেবাননের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল গেছে সিরিয়া সফরে
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১২:৪৬লেবাননের তত্বাবধায়ক সরকারের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল সিরিয়া সফরে গেছে। গত ১০ বছরে মধ্যে আজ (শনিবার) প্রথম লেবানন থেকে এমন গুরুত্বর্ণ প্রতিনিধিদল সিরিয়া করছে।
-
সৌদি-মিশরকে সমালোচনার ব্যাপারে বাইডেনকে সতর্ক করেছে ইসরাইল
সেপ্টেম্বর ০৪, ২০২১ ০৬:৩৬মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সৌদি আরব এবং মিশর সরকারের সমালোচনা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে সতর্ক করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা। ইসরাইলি কর্মকর্তারা মনে করছেন, আরব এই দুটি দেশের মানবাধিকার ইস্যুতে বাইডেন প্রশাসন যদি সমালোচনা করে তাহলে তারা ইরান-রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেবে।
-
৪ বছর পর কাতারে রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হলো সৌদি আরব
জুন ২২, ২০২১ ০১:০৭কাতারকে অবরুদ্ধ করার চার বছরের মাথায় দেশটিতে নিজের রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সৌদি আরব। দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সম্প্রতি কাতারে ফিরে গেছেন বলে কাতারের সরকারি বার্তা সংস্থা গ্বানা খবর দিয়েছে।
-
পাকিস্তান সেনা বাহিনী প্রধানের মিশর সফর: সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ
জুন ১৬, ২০২১ ১১:৩১পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল নাদিম রেজা মিশরে তার দ্বিতীয় সফর শুরু করেছেন। তিনি পাকিস্তান ও মিশরের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন।
-
কায়রো সফরে ফিলিস্তিনের হামাস ও জিহাদ নেতৃবৃন্দ: মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
জুন ১১, ২০২১ ১৪:২২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জিহাদে ইসলামি আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে মিশরের রাজধানী কায়রোয় বৈঠক করেছেন।
-
গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোয় হামাসের প্রতিনিধিদল
জুন ০৯, ২০২১ ০১:০২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মিশরের রাজধানী কায়রো সফরে গেছে।
-
ভারী রকেট বর্ষণের মুখে গাজায় যুদ্ধবিরতি মানতে বাধ্য হলো ইসরাইল
মে ২১, ২০২১ ০১:০৮ইহুদিবাদী ইসরাইলের ‘নিরাপত্তা মন্ত্রিসভা’ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি সর্বসম্মতভাবে অনুমোদন করতে বাধ্য হয়েছে। ইসরাইল অভিমুখে গাজা থেকে যখন প্রতিরোধ যোদ্ধারা বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করে যাচ্ছিলেন তখন বৃহস্পতিবার রাতে ওই মন্ত্রিসভা বলেছে, তারা যুদ্ধবিরতির ব্যাপারে ‘মিশরীয় প্রস্তাব’ মেনে নিয়েছে।
-
সম্পর্ক প্রতিষ্ঠার পথে মিশর-তুরস্ক
মে ০৬, ২০২১ ২০:০০তুরস্ক ও মিশর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে কায়রোয় আলোচনা শুরু করেছে। দু দেশের মধ্যে কয়েক বছর রাজনৈতিক টানাপড়েন চলার পর এই উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে আলোচনার জন্য তুরস্কের একটি প্রতিনিধিদল কায়রোয় পৌঁছায়।
-
ফ্রান্সের কাছ থেকে ৪৫০ কোটি ডলারের রাফায়েল বিমান কিনছে মিশর
মে ০৪, ২০২১ ০৬:৪৩ফ্রান্সের কাছ থেকে ৩০টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে মিশর। মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে এসব যুদ্ধবিমানের দাম উল্লেখ না করা হলেও অনুসন্ধানমূলক ওয়েবসাইট ‘ডিসক্লোজ’ গতকাল (সোমবার) এই চুক্তির আর্থিক মূল্য ৩৭৫ কোটি ইউরো (৪৫০ কোটি ডলার) বলে জানিয়েছিল।
-
সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিন: কায়রোয় বললেন ল্যাভরভ
এপ্রিল ১৩, ২০২১ ০১:০৩মিশর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (সোমবার) রাজধানী কায়রোয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।