-
মিয়ানমারে ‘হিন্দুদের গণকবর’: দোষীদের কঠোর শাস্তি চাইল ভারত
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ০৭:১৬মিয়ানমারের রাখাইনে হিন্দুদের কথিত গণকবরের সন্ধানের খবরে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি দেয়ার দাবি জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে ওই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের বিচারের সম্মুখীন করার কথা বলা হয়েছে।
-
মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টার দাবি নির্জলা মিথ্যা: অধ্যাপক শাহীদুজ্জামান
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১৬:৫৯মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, নির্যাতন, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া, নারী নির্যাতনসহ নানা অপরাধের প্রমাণ একের পর এক হাজির করছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এরপরও অভিযোগ অস্বীকার করে চলছে দেশটির সরকার। তাদের দাবি, মিয়ানমারে কোন জাতিগত নিধন বা গণহত্যার মতো ঘটনা ঘটেনি।
-
কক্সবাজারে নৌকাডুবিতে ৬৩ রোহিঙ্গা মুসলমানের মৃত্যুর আশংকা
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১৩:৪৫মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনা ও উগ্রবাদী বৌদ্ধদের গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে কক্সবাজারের ইনানি বিচের কাছে নৌকাডুবিতে ৬৩ জন রোহিঙ্গা মুসলমান মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে। এরইমধ্যে ২৩ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বাকি ৪০ জন নিখোঁজ রয়েছেন।
-
সব রোহিঙ্গা মুসলমানকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে: গুতেরেস
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ০৬:০২জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান।
-
চীন ও রাশিয়ার বিরোধিতায় নিরাপত্তা পরিষদের বৈঠক ব্যর্থ
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ০৪:৪৪চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশে সময় বৃহস্পতিবার মধ্যরাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের এই উন্মুক্ত বিতর্ক শুরু হয়।
-
মিয়ানমারের ওপর অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করুন: জাতিসংঘের প্রতি অ্যামনেস্টি
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১৩:২২মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত কঠোর দমনপীড়ন ও নির্যাতন বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেইসঙ্গে মিয়ানমারের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। গতকাল (বুধবার) লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি এ আহ্বান জানায়।
-
মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে অস্বীকার করেছে ইসরাইল
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ০৭:৩২রোহিঙ্গা মুসলমানদের ওপর ধর্ষণ ও গণহত্যাসহ নানা ধরনের বর্বরতা সত্ত্বেও মিয়ানমার সরকারের কাছে অস্ত্র এবং গোলাবারুদ বিক্রি বন্ধ করতে অস্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। এ খবর দিয়েছে ইসরাইলের ইংরেজি দৈনিক হারেৎজ।
-
মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করুন: নিরাপত্তা পরিষদের প্রতি বাংলাদেশ
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৬:৩৮মিয়ানমারে সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ফেরত নিতে সেদেশের ওপর চাপ প্রয়োগের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে: এইচআরডাব্লিউ
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১৬:০৪মিয়ানমারের সেনাবাহিনী মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন এবং নিপীড়ন বন্ধে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে অস্ত্রসহ আরো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
-
রোহিঙ্গাদের আবাসনসহ নানা মানবিক ও আন্তর্জাতিক সাহায্য জরুরি: জাতিসংঘ
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১৫:৫৮জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপপো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য প্রচুর মানবিক সাহায্য এবং আন্তর্জাতিক সহায়তা জরুরি।