• বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

    বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

    সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৩:০৯

    বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আজও গোলাগুলি চলছে। রোববার দুপুর ১২টার দিকেও দু’দফায় গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার রাতে ৩টি মর্টারশেল বিস্ফোরণে কয়েকজন হতাহত হওয়ার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়।

  • কথাবার্তা: 'দৌঁড়ে পালালেন মিয়ানমারের রাষ্ট্রদূত'

    কথাবার্তা: 'দৌঁড়ে পালালেন মিয়ানমারের রাষ্ট্রদূত'

    সেপ্টেম্বর ১৮, ২০২২ ১২:১২

    সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৮ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

  • মিয়ানমারের ছোড়া মর্টারশেলে নিহত ১, বান্দরবান সীমান্তে আতঙ্ক

    মিয়ানমারের ছোড়া মর্টারশেলে নিহত ১, বান্দরবান সীমান্তে আতঙ্ক

    সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৩:২৩

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে তুমব্রু এলাকায় গতরাতে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় সীমান্ত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  • মিয়ানমার কথা না শুনলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমার কথা না শুনলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

    সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:৪৮

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ সমাধান চাই। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে, সীমান্তে সেই ধরনের ব্যবস্থা নিতে বলেছি। তারা (মিয়ানমার) যদি কথা না শোনে তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।’

  • বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে নিহত ১

    বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে নিহত ১

    সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৮:১৮

    মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। এছাড়া, তমব্রু হেডম্যান পাড়ার ৩৫ নম্বর পিলারের কাছে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন এক বাংলাদেশি।

  • বান্দরবান সীমান্তে আবারো  গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

    বান্দরবান সীমান্তে আবারো গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

    সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৪:৫৫

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আবারও ভারী গোলাবারুদের আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

  • মিয়ানমার থেকে ফের গোলা বর্ষণ: বেড়েছে নতুন করে উত্তেজনা

    মিয়ানমার থেকে ফের গোলা বর্ষণ: বেড়েছে নতুন করে উত্তেজনা

    সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৪:৩০

    মিয়ানমার সামরিক সরকার বাংলাদেশ সীমান্তের কাছে আবারও সহিংসতা শুরু করেছে । সীমান্তের ওপার থেকে প্রাপ্ত খবরে জানা যায়, বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যের মংডুতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মি (এএ) কর্তৃক পুলিশ ফাঁড়ি দখল এবং ১৯ পুলিশ কর্মকর্তা হত্যার পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় বিমান হামলা শুরু করেছে মিয়ানমার জান্তা।

  • মর্টার শেলের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    মর্টার শেলের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    আগস্ট ২৯, ২০২২ ১৪:৫৭

    বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

  • মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইসরাইল: হিব্রু পত্রিকা

    মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইসরাইল: হিব্রু পত্রিকা

    জুলাই ০৮, ২০২২ ০০:১২

    মানবাধিকার সংগঠনগুলোর হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। মিয়ানমার সরকার দেশটির মুসলমানদের বিরুদ্ধে চালানো দমন অভিযানে এসব অস্ত্র ব্যবহার করেছে। তেল আবিব থেকে হিব্রু ভাষায় প্রকাশিত দৈনিক ইয়াদিউত আহারোনত বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

  • মিয়ানমার সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমার সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ০৩, ২০২২ ১১:২৫

    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার মিয়ানমার সফর করেছেন। তিনি মিয়ানমারের নাইপিদোতে একটি আঞ্চলিক সভায় যোগ দেন।