-
ইরানিরা ৪৪৪টির বেশি যুদ্ধ মোকাবেলা করেছে: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
ডিসেম্বর ১৪, ২০২০ ১৬:০৪ইরানিরা ঐক্যবদ্ধভাবে এ পর্যন্ত ৪৪৪টির যুদ্ধ মোকাবেলা করেছে। এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
ইরান-মার্কিন উত্তেজনা: পারস্য উপসাগরের আকাশে উড়লো বি-৫২ বোমারু বিমান
ডিসেম্বর ১১, ২০২০ ০৪:৪৭মার্কিন সামরিক বাহিনী আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরইমধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়াউড়ি করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যখন আমেরিকার সামরিক উত্তেজনা চলছে তখন পেন্টাগন এই পদক্ষেপ নিল।
-
আগ্রাসন অব্যাহত থাকলে ইয়েমেনি সেনারা সৌদির গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালাবে
নভেম্বর ২৭, ২০২০ ১৪:৫৪ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সৌদি আরব যদি যুদ্ধবিধ্বস্ত এই দেশটির ওপর সামরিক আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইয়েমেনের সেনারাও সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে থাকবে।
-
পাশ্চাত্যের মারণাস্ত্রের পরীক্ষাগার ইয়েমেন: নীরব আন্তর্জাতিক সমাজ
নভেম্বর ১৫, ২০২০ ১৪:৪৯ইয়েমেনের হুথি সমর্থক ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হামিদ আব্দুল কাদের আন্তার বলেছেন, তার দেশ পশ্চিমাদের নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয়েছে।
-
নাগার্নো-কারাবাখে শান্তি রক্ষী মোতায়েন করছে রাশিয়া
নভেম্বর ১০, ২০২০ ১২:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়া পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সেখানে শান্তিরক্ষী পাঠাচ্ছে মস্কো।
-
কারাবাখের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিল আজারবাইজান; শোনা যাবে আজান
নভেম্বর ০৮, ২০২০ ১৫:৩০নাগর্নো-কারাবাখ অঞ্চলের কৌশলগত 'শুশা' শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ (রোববার) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
-
করোনাভাইরাসের মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: ব্রিটিশ সেনাপ্রধান
নভেম্বর ০৮, ২০২০ ১৪:১৩ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
-
আজারবাইজানের হামলায় কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী আহত; দায়িত্বে নতুন মুখ
অক্টোবর ২৭, ২০২০ ১৮:২৭স্বঘোষিত প্রজাতন্ত্র নাগারনো-কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী জালাল হারুতিয়ান মারাত্মক আহত হয়েছেন। তাকে বহনকারী গাড়িতে বোমা হামলার ভিডিও ক্লিপ প্রকাশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী।
-
আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে প্রয়োজনে সামরিক শক্তি আরও বাড়ানো হবে: ইরান
অক্টোবর ২৭, ২০২০ ১৪:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, উত্তর-পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।
-
আমেরিকা যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ রাখতে পারবে না: ইরানে সামরিক প্রধান
অক্টোবর ২৬, ২০২০ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে না। যুদ্ধের সমাপ্তি কখন-কীভাবে ঘটবে তা নিয়ন্ত্রণ করবে ইরানিরা। একারণে মার্কিনীরা এখন পরোক্ষ যুদ্ধের পথ বেছে নিয়েছে।