• রংধনু আসর: ইঁদুর-বিড়ালের দুটি গল্প

    রংধনু আসর: ইঁদুর-বিড়ালের দুটি গল্প

    সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৭:১১

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাড়িতে বিড়াল পোষো। মানুষের সঙ্গে গভীর সখ্যতার কারণে বিড়াল সারাবিশ্বেই একটি জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বাসা-বাড়ির বিভিন্ন রকম পোকা-মাকড় ও ইঁদুরজাতীয় প্রাণী শিকারের জন্যও বিড়াল জনপ্রিয়।

  • রংধনু আসর: লোভের পরিণতি সম্পর্কে দু'টি গল্প

    রংধনু আসর: লোভের পরিণতি সম্পর্কে দু'টি গল্প

    সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৫:০৭

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই 'লোভে পাপ, পাপে মৃত্যু' এবং অতি লোভে তাঁতি নষ্ট- এই প্রবাদ দুটি শুনেছো। এই প্রবাদ দুটির মধ্যে লোভের ফল ও এর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরও অনেক মানুষ লোভ-লালসার কাছে নিজেকে বন্দি করে ফেলে। একজন লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এ কারণেই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা লোভ থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীদের অনেকেই লোভের কারণে ধ্বংস হয়েছে।"

  • রংধনু আসর: হিংসুকের শাস্তি

    রংধনু আসর: হিংসুকের শাস্তি

    আগস্ট ১৮, ২০১৮ ১৪:২২

    রংধনু আসরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই হিংসা-বিদ্বেষ শব্দ দু'টির সঙ্গে পরিচিত এবং হিংসুটে লোকদের আচরণ সম্পর্কে কমবেশি জানো। মানুষের মধ্যে এমন কিছু রোগ আছে যেগুলো চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব হয় না তেমনি হিংসা মানুষের অন্তরের এমন একটি দুরারোগ্য ব্যাধি, যা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে, সমাজে নানা ফেতনা ফাসাদ সৃষ্টি করে। হিংসা-বিদ্বেষের ফলে মানুষ কারো বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র এমনকি সম্পর্কচ্ছেদ করতেও দ্বিধা করে না।  

  • রংধনু আসর: মৌমাছি ও কাঠুরিয়ার গল্প

    রংধনু আসর: মৌমাছি ও কাঠুরিয়ার গল্প

    আগস্ট ০৮, ২০১৮ ১৩:১১

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে, গাছ বা বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভা-ই বাড়ায় না, বরং মাটির ক্ষয়রোধ, বন্যা প্রতিরোধ ও ঝড়-তুফানকে বাধা দিয়ে জীব ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও গাছপালার ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। এছাড়া, বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।

  • রংধনু আসর: ইমাম আলীর জ্ঞান ও বিচক্ষণতা

    রংধনু আসর: ইমাম আলীর জ্ঞান ও বিচক্ষণতা

    জুলাই ২৭, ২০১৮ ১১:০৫

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, আসরের শুরুতেই তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা পড়াশোনা করছ কিসের জন্য? কী ব্যাপার! এ প্রশ্ন শুনে একে অপরের দিকে মুখ চাওয়া-চাওয়ি করছো কেন? ও বুঝতে পেরেছি, তোমরা আসলে দ্বিধায় পড়ে গেছো- কী উত্তর দেবে তা ভেবে। আসলে প্রশ্নটি সহজ হলেও উত্তরটি একেবারে সহজ নয়। কারণ, কেউ পড়াশোনা করে চাকরি করার জন্য, কেউবা করে জ্ঞানার্জনের জন্য। তবে ঠিকমত জ্ঞানার্জন করে নিজেকে যোগ্য করে তৈরি করতে পারলে ভালো চাকরি-বাকরিও পাওয়া সম্ভব।

  • রংধনু আসর: গাধার দুটি মজার গল্প

    রংধনু আসর: গাধার দুটি মজার গল্প

    জুলাই ১৫, ২০১৮ ১৪:৫১

    রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গাধা বা গর্ধভের নাম শুনেছো। গাধা হচ্ছে ঘোড়া পরিবারের একটি চতুষ্পদ প্রাণী যেটি কালক্রমে গৃহপালিত পশুতে পরিণত হয়েছে। গাধা কেবল বোঝা বহনের কাজে ব্যবহৃত হলেও কোন কোন সময় এই গাধাই অত্যন্ত দক্ষতার সাথে নিজেকে রক্ষা করতে পারে।

  • রংধনু আসর: অন্ধ অনুকরণের পরিণতি

    রংধনু আসর: অন্ধ অনুকরণের পরিণতি

    জুলাই ১১, ২০১৮ ১৬:২০

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চই জানো যে, ইসলাম ধর্মে অন্ধ অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, যে কাজই করো না কেন, তা আল্লাহ সন্তুষ্টির জন্য করো। কাজটি করার আগে ভেবে-চিন্তে দেখতে হবে যে, এ কাজটি আল্লাহপাক পছন্দ করবে কিনা? তবে যদি দেখা যায়, তুমি যে পরিবেশে বসবাস করছ সেখানকার সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে তাহলে সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে অসুবিধা নেই।  

  • রংধনু আসর: পোষা প্রাণির প্রতি ভালোবাসা

    রংধনু আসর: পোষা প্রাণির প্রতি ভালোবাসা

    মে ০৫, ২০১৮ ১৩:৫১

    রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে, পশু-পাখি পোষার রীতি আদিম যুগ থেকেই চলে আসছে। আধুনিক যুগেও অধিকাংশ বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালসহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পোষ মানানো হয়। এছাড়া অনেকেই ঘুঘু, মুনিয়া, ময়না, টিয়া, কোয়েল, তোতা, কবুতরসহ আরো অনেক পাখিকে পোষ মানায়। অবশ্য প্রায় সব এসব পোষা প্রাণীই মানুষের কোনো না কোনো কাজে আসে। তাই মানুষ তাদেরকে ভালোবাসে, আদর-যত্ম করে।

  • রংধনু আসর: সুলতান মাহমুদ ও আয়াজ

    রংধনু আসর: সুলতান মাহমুদ ও আয়াজ

    এপ্রিল ১২, ২০১৮ ১৪:০৬

    বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সুলতান মাহমুদ গজনভীর নাম শুনেছো। তিনি ছিলেন একাদশ শতাব্দিতে পারস্য, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলের শাসক।

  • রংধনু আসর: সততার পুরস্কার

    রংধনু আসর: সততার পুরস্কার

    এপ্রিল ০৭, ২০১৮ ১০:৫১

    রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ' সততাই সর্বোৎকৃষ্ট পন্থা'-এ প্রবাদটি শুনেছো। কেবল প্রবাদে নয়, পবিত্র কুরআন ও হাদিসেও সততার ওপর বিশেষ গুরুত্ব এবং সত্যবাদিদের পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।