-
রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে আসছে
এপ্রিল ২৫, ২০২৩ ০৮:২৫অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামী মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং তেল-গ্যাস থেকে শুরু করে পরিবহন খাতে সহযোগিতার বিষয় নিয়ে প্রতিনিধিদলটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে কথা রয়েছে।
-
আমেরিকার সঙ্গে রাশিয়ার পারমাণবিক সংঘাতের আশঙ্কা ক্রমাগত বাড়ছে: মস্কো
এপ্রিল ২৫, ২০২৩ ০৬:৩৮রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার সঙ্গে দেশটির প্রত্যক্ষ পারমাণবিক সংঘাতের আশঙ্কা ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর প্রতি ওয়াশিংটনের ক্রমাগত বিদ্বেষী আচরণের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মস্কো জানিয়েছে।
-
নাগরনো-কারাবাখ নিয়ে ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তির বিকল্প নেই: রাশিয়া
এপ্রিল ২৫, ২০২৩ ০৫:২৮নাগরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি বাকু ও ইয়েরেভানকে ২০২০ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।
-
ক্রিমিয়া বন্দরের ওপর ড্রোন হামলা রুখে দিল রাশিয়া
এপ্রিল ২৪, ২০২৩ ১৬:২৯ক্রিমিয়ার সেবাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরে ড্রোন হামলার চেষ্টা হয়েছে তবে তাতে কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হামলায় দুটি ড্রোন অংশ নেয়।
-
দোনবাসে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া
এপ্রিল ২৪, ২০২৩ ১৬:২৫দোনবাসের ইউক্রেন অধিকৃত শহর কনস্টন্টিনোভকাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। এ হামলায় রাশিয়ার সেনারা স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
-
ডলার বাদ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে: রাশিয়া
এপ্রিল ২৪, ২০২৩ ১৩:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদাভ বলেছেন, লেনদেনে ডলার বাদ দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা বেগবান হবে।
-
সের্গেই ল্যাভরভ বললেন, ‘আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া’
এপ্রিল ২৪, ২০২৩ ০৭:৫৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আমেরিকা সফরে যাওয়ার জন্য যেসব সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন তাদের সে আবেদন নাকচ করেছে ওয়াশিংটন। এর তীব্র নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "বিষয়টি আমরা কখনো ভুলবো না, আমরা কখনো ক্ষমা করবো না।"
-
রাশিয়ায় রপ্তানি বন্ধ করা হলে খাদ্যশস্য চুক্তি বাতিল করা হবে: মস্কো
এপ্রিল ২৪, ২০২৩ ০৫:৩২শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী- জি৭ রাশিয়ায় রপ্তানি বন্ধ করে দিলে মস্কো ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির জন্য জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি বাতিল করবে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরকাকে নিয়ে জিসেভেন গঠিত।
-
বাখমুত শহরের ৩ এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী
এপ্রিল ২৩, ২০২৩ ১৩:১৯ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পশ্চিমের আরও তিনটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) ঘোষণা করেছে, বাখমুত শহরের পশ্চিমের তিনটি এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
-
পরিবহন খাতে রাশিয়া ও ভারত থেকে আরো বিনিয়োগ চায় ইরান
এপ্রিল ২৩, ২০২৩ ১০:০৪ইসলামি প্রজাতন্ত্রী ইরানের শীর্ষ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, দেশের পরিবহন খাতের কয়েকটি প্রকল্প বাস্তবায়নের জন্য রাশিয়া এবং ভারতের কাছ থেকে তেহরান আরও বিনিয়োগ গ্রহণ করতে পারে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ইরানি ভূখণ্ডের ভেতর দিয়ে আন্তর্জাতিক কার্গো পরিচালনার পথ সুগম হবে।