-
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের মৃত্যুতে শোক জানাল ইরান ও রাশিয়া
নভেম্বর ১৭, ২০২০ ০৫:১৯সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান হুসেইন আরনুসের কাছে পাঠানো এক বার্তায় মুয়াল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
-
কারাবাখ শান্তিচুক্তি পর্যবেক্ষণ করতে আজারবাইজানে শান্তিরক্ষী পাঠাচ্ছে তুরস্ক
নভেম্বর ১৭, ২০২০ ০৩:১০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজারবাইজানে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি অনুমোদন করার জন্য তার দেশের পার্লামেন্টের অনুমতি চেয়েছেন। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় এক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহের সংঘর্ষের অবসান ঘটে।
-
ভূখণ্ড ছেড়ে দেয়ার জন্য আর্মেনিয়াকে আরো ১০ দিন সময় দিল আজারবাইজান
নভেম্বর ১৬, ২০২০ ০৩:১১নাগরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেয়া সময়সীমা আরো ১০ দিন বাড়িয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্থতায় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী গতকাল ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল।
-
সুদানে নৌ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া
নভেম্বর ১৩, ২০২০ ১৬:৫৫রাশিয়া তার পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজের জন্য সুদানে একটি নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। এজন্য সুদানের সঙ্গে একটি চুক্তি সই করেছে মস্কো। লোহিত সাগরের উপকূলে এ নৌ ঘাঁটি স্থাপিত হলে সেখানে অন্তত চারটি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করবে।
-
রাশিয়ার অ্যারোফ্লোট আবার মস্কো-তেহরান ফ্লাইট চালু করছে
নভেম্বর ১৩, ২০২০ ০৭:৩৪রাশিয়ার প্রধান বিমান কোম্পানি অ্যারোফ্লোট আবার মস্কো-তেহরান সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চিন্তা করছে। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হবে।
-
বাইডেনের নির্বাচনি টিমের সঙ্গে যোগাযোগের দাবি অস্বীকার করল রাশিয়া
নভেম্বর ১২, ২০২০ ০৩:১১নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, জো বাইডেনের নির্বাচনি টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি।
-
নাগার্নো-কারাবাখে শান্তি রক্ষী মোতায়েন করছে রাশিয়া
নভেম্বর ১০, ২০২০ ১২:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়া পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সেখানে শান্তিরক্ষী পাঠাচ্ছে মস্কো।
-
রাশিয়ার সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে ৩ সেনা নিহত
নভেম্বর ০৯, ২০২০ ১৪:০২রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভোরোনেঝ শহরের একটি সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে তার তিন সহকর্মী নিহত হয়েছেন।
-
ভ্লাদিমির পুতিনের ক্ষমতা ছাড়ার গুজব নাকচ করে দিল ক্রেমলিন
নভেম্বর ০৮, ২০২০ ০৩:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারকিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে শিগগিরই ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো।
-
জানুয়ারিতেই ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পারকিনসন্স রোগে আক্রান্ত পুতিন!
নভেম্বর ০৭, ২০২০ ০৩:১২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারকিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে তিনি শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে।