-
রাশিয়ায় একদিনে রেকর্ডসংখ্যক করোনা সংক্রমণ
নভেম্বর ০৬, ২০২০ ১৬:১৩রাশিয়ায় গতকাল (শুক্রবার) একদিনে রেকর্ডসংখ্যক ২০হাজার ৫৮২ ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে রাজধানী মস্কোয় রয়েছেন ৬ হাজার ২৫৩ জন নাগরিক। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখ ৩৩ হাজার ৪৪০ জন নাগরিক করোনায় সংক্রমিত হলেন।
-
কারাবাখ সংকট সমাধানে ইরানের প্রস্তাব বিবেচনা করছি: রাশিয়া
নভেম্বর ০৪, ২০২০ ০৩:২৪রাশিয়া বলেছে, নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট সংকট সমাধানে ইরান যে পরিকল্পনা পেশ করেছে তা যথাযথভাবে পর্যালোচনা করে দেখছে মস্কো।
-
কারাবাখের অধিকৃত ভূমি আজারবাইজানকে ফিরিয়ে দিতে রাশিয়া উন্মুক্ত: পুতিন
অক্টোবর ৩১, ২০২০ ০৯:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দক্ষিণ ককেশাসের কারাবাখ অঞ্চলের অধিকৃত ভূমি আজারবাইজানের কাছে ফেরত দেয়ার বিষয়ে মস্কোর অবস্থান উন্মুক্ত। নাগার্নো-কারাবাখ নিয়ে এক মাসের বেশি সময় ধরে যখন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছে তখন তা অবসানের লক্ষ্য নিয়ে পুতিন এই বক্তব্য দিলেন।
-
ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশ বন্ধ করতে হবে: ফ্রান্সকে রাশিয়া
অক্টোবর ৩০, ২০২০ ০৩:২২ফ্রান্স’সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো থেকে বার্তা সংস্থা রিয়ানোভোস্তি জানিয়েছে, দেশটি বলেছে, কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভুতিতে আঘাত হানা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।
-
নির্বাচনে বাইডেনকে আর্থিক সহায়তা দেয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন পুতিন
অক্টোবর ২৬, ২০২০ ০৩:১৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে রাশিয়া আর্থিক সহায়তা দিচ্ছে বলে যে অভিযোগ করেছেন সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
আজভ সাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ; নিখোঁজ ৩
অক্টোবর ২৫, ২০২০ ১৬:৩৪আজভ সাগরের কার্চ প্রণালীর কাছে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। গতকাল (শনিবার) রাশিয়ার এ তেল ট্যাংকারটি রোস্তভ-অন-ডন বন্দরের দিকে যাচ্ছিল। রুশ ফেডারেল মেরিটাইম এজেন্সি এ তথ্য জানিয়েছে।
-
নাগরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষে ৫,০০০ মানুষ নিহত হয়েছে: পুতিন
অক্টোবর ২৪, ২০২০ ০৩:০৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত প্রায় এক মাসের সংঘর্ষে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) মস্কোয় এক বক্তব্যে এ ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে।
-
আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ‘একচ্ছত্র আধিপত্যের যুগ’ শেষ হয়ে গেছে: পুতিন
অক্টোবর ২৩, ২০২০ ০৮:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ‘একচ্ছত্র আধিপত্যের যুগ’ বহু আগে শেষ হয়ে গেছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে।
-
আজারবাইজান ও আর্মেনিয়া চাইলেই কেবল তুরস্ক মধ্যস্থতায় আসতে পারে: রাশিয়া
অক্টোবর ২৩, ২০২০ ০৩:২৭রাশিয়া বলেছে, নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার শান্তি আলোচনায় তুরস্কের অংশগ্রহণ সংঘর্ষরত উভয় দেশের সম্মতির ওপর নির্ভর করছে। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন।
-
সামরিক ও প্রতিরক্ষা খাতের অন্যতম প্রধান অংশীদার রাশিয়া: ইরান
অক্টোবর ২২, ২০২০ ০২:৩৪রাশিয়াকে নিজের অন্যতম প্রধান সামরিক ও প্রতিরক্ষা অংশীদার বলে ঘোষণা করেছে ইরান। তেহরান বলেছে, ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এখন তেহরান ও মস্কোর মধ্যে এসব ক্ষেত্রে সহযোগিতা আরো শক্তিশালী হবে।