-
মার্কিন চাপ সত্ত্বেও সব পক্ষ পরমাণু সমঝোতা রক্ষা করতে চায়: জয়েন্ট কমিশন
সেপ্টেম্বর ০২, ২০২০ ০২:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় টিকে থাকা বর্তমান পক্ষগুলো বলেছে, মার্কিন চাপ সত্ত্বেও তারা সবাই ঐতিহাসিক এ চুক্তি রক্ষা করতে চায়। ২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলেও ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি এখনো সমঝোতার প্রতি অনুগত রয়েছে।
-
ইরান আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়: মার্কিন কর্মকর্তা
সেপ্টেম্বর ০১, ২০২০ ০২:৩৭মার্কিন সরকার কোনো ধরনের দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই আবারও অভিযোগ করেছে, ইরান, রাশিয়া ও চীন আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
-
বাংলাদেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, টিকা দিতে আগ্রহী রাশিয়া
আগস্ট ৩১, ২০২০ ১৩:৪২বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
-
৬০ বছর পর সর্ববৃহৎ পরমাণু বোমা বিস্ফোরণের ফুটেজ প্রকাশ করল রাশিয়া
আগস্ট ৩০, ২০২০ ০৬:২৭প্রায় ৬০ বছর পর বিশ্বের সর্ববৃহৎ পরমাণু বোমা বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৬১ সালের অক্টোবর মাসে ‘জার বোম্বা’ নামের ওই বোমাটির পরীক্ষা চালিয়েছিল।
-
বি-৫২ বিমানকে আটকাতে গিয়ে রাশিয়া ‘অপেশাদার’ আচরণ করেছে: আমেরিকা
আগস্ট ৩০, ২০২০ ০৫:৫৬রাশিয়ার দু’টি জঙ্গিবিমান ‘অনিরাপদ ও অপেশাদারভাবে’ আমেরিকার একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন বিমান বাহিনী।
-
রাসায়নিক অস্ত্র তৈরি করার মার্কিন অভিযোগ নাকচ করল রাশিয়া
আগস্ট ২৮, ২০২০ ০৮:৪০রাশিয়ার কয়েকটি বিজ্ঞান ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান রাসায়নিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে বলে আমেরিকা যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে রাশিয়া।
-
নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন দাবির তীব্র সমালোচনায় রাশিয়া
আগস্ট ২৮, ২০২০ ০৩:০৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দেশের বিরোধিতা সত্ত্বেও ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তার তীব্র সমালোচনা করেছে রাশিয়া।
-
সংঘর্ষের জন্য মার্কিন সেনাদেরকে দায়ী করল রাশিয়া
আগস্ট ২৭, ২০২০ ১৪:২৫সিরিয়ায় মোতায়েন রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে মস্কো। মঙ্গলবার রুশ ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষে আমেরিকার কয়েকজন সেনা আহত হয়েছে।
-
সিরিয়ায় রুশ সেনাদের সঙ্গে মারামারিতে কয়েকজন মার্কিন সেনা আহত
আগস্ট ২৭, ২০২০ ০৬:৩০সিরিয়ায় রুশ সেনাদের সঙ্গে মারামারিতে আমেরিকার কয়েকজন সেনা আহত হয়েছে। তবে এসময় দু'পক্ষের মধ্যে কোন গুলি বিনিময় হয় নি।
-
সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানাল ইরান, তুরস্ক ও রাশিয়া
আগস্ট ২৬, ২০২০ ০২:৫৩সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের হামলা এবং সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক। মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতনিধিরা এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা জানান।