-
ইরানকে উসকানি দিচ্ছে আমেরিকা: রাশিয়ার হুঁশিয়ারি
মে ২৪, ২০১৯ ০১:১০পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে বাধা দেয়ার ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, পরমাণু সমঝোতার বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো পদক্ষেপ আমেরিকা নিতে পারবে না।
-
তুরস্ককে আমেরিকার আল্টিমেটাম: নিন্দা জানাল রাশিয়া
মে ২৩, ২০১৯ ০৭:২৯এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের বিষয়ে তুরস্ককে আমেরিকা যে চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছে তার নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি মার্কিন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।
-
পরমাণু সমঝোতা বাঁচাতে হবে: ফ্রান্স, রাশিয়া, জার্মানি
মে ২২, ২০১৯ ১১:৩২রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা জোর দিয়ে বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সংরক্ষণ করতে হবে। মার্কিন একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়।
-
‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নয়া সিদ্ধান্ত পরমাণু সমঝোতার লঙ্ঘন নয়’
মে ২২, ২০১৯ ০৫:২৮ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ চারগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তত্ত্বাবধানে এ সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয়েছে।
-
আফগানিস্তানে জড়ো হয়েছে ৫ হাজার দায়েশ: রাশিয়া
মে ২১, ২০১৯ ১৩:৪৪রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আলেকজান্ডার বোর্তনিকভ বলেছেন, সিরিয়ায় যুদ্ধ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রায় পাঁচ হাজার দায়েশ সন্ত্রাসী আফগানিস্তানে জড়ো হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোর সীমান্তবর্তী অঞ্চলে তারা অবস্থান করছে।
-
ন্যাটোর সঙ্গে উত্তেজনা: বাল্টিক সাগরে মহড়া চালালো রাশিয়া
মে ১৯, ২০১৯ ১৩:৫৬মার্কিন নেতৃত্বধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে উত্তেজনার মাঝেই বাল্টিক সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। কালিনিনগ্রাদে মোতায়েন বাল্টিক বহর এ মহড়ায় অংশ নেয়। এ অঞ্চল দিন দিন রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে উঠছে।
-
সিরিয়ায় রুশ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা; এবারো ব্যর্থ
মে ১৮, ২০১৯ ১৫:৪৩সিরিয়া জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালিয়েছে তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সে হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সন্ত্রাসীরা রুশ ঘাঁটি ও আশপাশের আবাসিক এলাকায় হামলা চালায়।
-
ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পালন করেছে: ভ্লাদিমির পুতিন
মে ১৬, ২০১৯ ০৪:৩৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর থেকে এখন পর্যন্ত পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান সবচেয়ে বেশি স্বচ্ছতার পরিচয় দিয়েছে। তিনি বুধবার মস্কোয় এক বক্তৃতায় একথা বলেন।
-
আমেরিকায় এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ! উপগ্রহ ছবি নিয়ে নানা জল্পনা!
মে ১৩, ২০১৯ ১১:৪৯মার্কিন একটি সামরিক কেন্দ্রে সোভিয়েত আমলে নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০পিটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। উপগ্রহ থেকে নেয়া এ ছবি প্রকাশিত হওয়ার পর নানা জল্পনা চলছে।
-
রুশ কূটনীতিকদের ভিসা দিতে আমেরিকার অস্বীকৃতি: নিন্দা জানাল মস্কো
মে ১২, ২০১৯ ০১:২০জাতিসংঘের নিউ ইয়র্ক দপ্তরের জন্য নিয়োগপ্রাপ্ত কয়েকজন রুশ কূটনীতিককে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তরের পরিচালক ভ্লাদিমির ইয়ারমাকোভ এ খবর জানিয়ে বলেছেন, মার্কিন সরকারের এ আচরণ গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না।