• ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমান ভূপাতিত, নিহত ১৫: ইসরাইলকে দায়ী করল রাশিয়া

    ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমান ভূপাতিত, নিহত ১৫: ইসরাইলকে দায়ী করল রাশিয়া

    সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১১:১৯

    সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ইসরাইলি বিমান হামলার সময় এ ঘটনা ঘটে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেটি গিয়ে রুশ বিমানকে আঘাত করে। কারণ ইসরাইলের জঙ্গিবিমানগুলো এমন এক অবস্থান থেকে সিরিয়ায় হামলা করছিল যাতে যেকোনো পাল্টা আঘাতে প্রথমে রুশ বিমান ক্ষতিগ্রস্ত হয়।

  • উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া: মার্কিন অভিযোগ

    উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া: মার্কিন অভিযোগ

    সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১০:২৩

    জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া। মস্কো যে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে সে বিষয়ে আমেরিকার হাতে অনেক তথ্য-প্রমাণ আছে বলেও তিনি দাবি করেন।

  • ইসরাইলি হামলার মধ্যে সিরিয়ার আকাশে রুশ বিমান নিখোঁজ

    ইসরাইলি হামলার মধ্যে সিরিয়ার আকাশে রুশ বিমান নিখোঁজ

    সেপ্টেম্বর ১৮, ২০১৮ ০৫:৫৮

    সিরিয়ার আকাশসীমা থেকে রাশিয়ার একটি আইএল-২০ সামরিক বিমান নিখোঁজ হয়েছে। সোমবার রাতে ইহুদিবাদী ইসরাইলের চারটি বিমান যখন সিরিয়ার লাতাকিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠানের ওপর হামলা চালাচ্ছিল তখন রুশ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৪ জন সামরিক ব্যক্তিত্ব ছিলেন।

  • আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে রিয়াদ ও আবু ধাবি: ইরান

    আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে রিয়াদ ও আবু ধাবি: ইরান

    সেপ্টেম্বর ১৭, ২০১৮ ০৪:২৯

    সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি হোসেইন কাজেমপুর আরদেবিলি এই অভিযোগ করেছেন।

  • বহু দেশ আন্তর্জাতিক লেনদেনে ডলারের বিকল্প চায়: রাশিয়া

    বহু দেশ আন্তর্জাতিক লেনদেনে ডলারের বিকল্প চায়: রাশিয়া

    সেপ্টেম্বর ১৭, ২০১৮ ০২:১৩

    রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এশিয়া ও ইউরোপের বহু দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করতে চায়।

  • জাপান সাগরে অনুষ্ঠিত হলো রাশিয়ার বৃহত্তম সামরিক মহড়া

    জাপান সাগরে অনুষ্ঠিত হলো রাশিয়ার বৃহত্তম সামরিক মহড়া

    সেপ্টেম্বর ১৬, ২০১৮ ০৪:৫০

    রাশিয়ার এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শনিবার জাপান সাগরে অনুষ্ঠিত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে মস্কোর সম্পর্কে যখন উত্তেজনা বাড়ছে তখন এ মহড়া চালানো হচ্ছে।

  • ইদলিবে সন্ত্রাসীদের তৎপরতায় উদ্বিগ্ন পুতিন

    ইদলিবে সন্ত্রাসীদের তৎপরতায় উদ্বিগ্ন পুতিন

    সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০৭:৪৯

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসীদের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রিয়া নিউজ এ খবর দিয়েছে।

  • যৌথ মহড়া: রাশিয়া ও মিত্রদের রক্ষার অঙ্গীকার করলেন পুতিন

    যৌথ মহড়া: রাশিয়া ও মিত্রদের রক্ষার অঙ্গীকার করলেন পুতিন

    সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৩:২৯

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সামরিক বাহিনীর মহড়াগুলো একইসঙ্গে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক। তিনি রুশ সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করারও অঙ্গীকার ব্যক্ত করেছেন।

  • সীমাহীন দাবি জানিয়েই যাচ্ছে আমেরিকা: পুতিন

    সীমাহীন দাবি জানিয়েই যাচ্ছে আমেরিকা: পুতিন

    সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৫:৪১

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়া নানারকম পদক্ষেপ নিলেও আমেরিকা এ পর্যন্ত একটি পদেক্ষপও  নেয় নি বরং তারা সীমাহীন দাবি জানিয়ে যাচ্ছে।

  • আমেরিকাকে মোকাবেলায় কাজ করবে ইরান, রাশিয়া, চীন, ইইউ

    আমেরিকাকে মোকাবেলায় কাজ করবে ইরান, রাশিয়া, চীন, ইইউ

    সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৪:০৮

    আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য একসঙ্গে কাজ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এজন্য আগামী দিনগুলোতে এসব দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করবে।