-
চীন-রাশিয়ার হাইপারসনিক অস্ত্র ঠেকাতে অক্ষম আমেরিকা: পেন্টাগন
মার্চ ২৪, ২০১৮ ১৫:২৩মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জন ই হাইটেন স্বীকার করেছেন যে আমেরিকা রাশিয়া ও চীনের আধুনিক হাইপারসনিক অস্ত্রগুলোর মোকাবেলা করতে অক্ষম।
-
তালেবানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া: দাবি করলেন মার্কিন জেনারেল
মার্চ ২৪, ২০১৮ ১১:১০আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন দাবি করেছেন, তালেবানকে অস্ত্র সরবরাহ করছে রাশিয়া।
-
রাশিয়ার সঙ্গে সম্পর্ককে অচলাবস্থার সম্মুখীন করেছে ব্রিটেন: ল্যাভরভ
মার্চ ২৪, ২০১৮ ০৫:৫৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের ওপর নার্ভ গ্যাস হামলার ঘটনাকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্ককে অচলাবস্থার সম্মুখীন করেছে লন্ডন। তিনি আরো বলেছেন, তার দেশ এখন পর্যন্ত স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টা সংক্রান্ত কোনো দলিল হাতে পায়নি।
-
'আমেরিকার হামলা ঠেকাতে প্রস্তুত সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা'
মার্চ ২৩, ২০১৮ ১৩:০৫আমেরিকাসহ যে কোনো দেশের হামলা ঠেকানোর জন্য সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ এ কথা জানিয়েছেন।
-
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ: ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ
মার্চ ২৩, ২০১৮ ০৬:১৯আমেরিকায় ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে কাজ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রধান আইনজীবী জন ডাউড পদত্যাগ করেছেন।
-
জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ায় ৪০ টন রাসায়নিক অস্ত্র ফেলে গেছে: রাশিয়া
মার্চ ২২, ২০১৮ ১১:৩৩রাশিয়া বলেছে, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে পিছু হটে যাওয়ার সময় একাধিক রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা এবং ৪০ টনের বেশি রাসায়নিক অস্ত্র ফেলে রেখে গেছে।
-
আমেরিকা আবার সিরিয়ায় হামলা করতে পারে: রাশিয়া
মার্চ ২২, ২০১৮ ০৫:৫৮রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে আমেরিকা। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ- দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি ভ্লাদিমির শ্যামানোভ বুধবার মস্কোয় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে জাপানকে হুঁশিয়ারি দিল রাশিয়া
মার্চ ২১, ২০১৮ ১৬:৪৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাপান সরকার সেদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যে পরিকল্পনা নিয়েছে তা রাশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের ওপর সরাসরি প্রভাব রাখবে।
-
'রুশ গুপ্তচরের ওপর হামলাকে কেন্দ্র করে ব্রিটেনের অভিযোগ কাণ্ডজ্ঞানহীন'
মার্চ ১৯, ২০১৮ ১৪:৩৫সম্প্রতি ব্রিটেনের স্যালিসবারি শহরে সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই ক্রিসপাল এবং তার কন্যা ইউলিয়ার ওপর নার্ভ গ্যাস হামলায় রাশিয়ার হাত ছিল বলে লন্ডনের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে ব্রিটেনের এ অভিযোগকে 'কাণ্ডজ্ঞানহীন' এবং 'হাস্যকর' হিসেবে অভিহিত করে পুতিন বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তে লন্ডনকে পূর্ণ সহযোগিতা দেয়ার জন্য মস্কো প্রস্তুত আছে।
-
রাশিয়া গত ১০ বছরে নার্ভ গ্যাসের মজুদ গড়েছে: ব্রিটেন
মার্চ ১৯, ২০১৮ ০৪:৫৯ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেছেন, রাশিয়া পরিকল্পিত হত্যাকাণ্ড চালাতে ‘গত ১০ বছরে’ নার্ভ গ্যাসের মজুদ গড়ে তুলেছে। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ অভিযোগ করেন জনসন।