-
রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা পালন করবে চীন: রাষ্ট্রদূত
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১৮:৪৮ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, তার দেশ উদ্বাস্তু রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য গঠনমূলক ও সক্রিয় ভূমিকা পালন করবে।
-
মিয়ানমারে রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে গড়ে তোলা হয়েছে সরকারি স্থাপনা
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৪:৫৭মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো গুঁড়িয়ে দিয়ে সেখানে পুলিশ ব্যারাক ও বিভিন্ন সরকারি স্থাপনা গড়ে তোলা হয়েছে। মিয়ানমার সরকারের ব্যবস্থাপনায় কয়েক দিন আগে বিদেশি সাংবাদিকদের একটি দলকে উত্তর রাখাইনের কয়েকটি এলাকা ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিবেদক জোনাথন হেড।
-
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিন: জাপানের প্রতি শেখ হাসিনা
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৯:১৪বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওগুলোর তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে: কাদের
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১২:৪৬বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওগুলোর তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান হবে না: জাতিসংঘের সাবেক উপ-মহাসচিব
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৯:৩৩রোহিঙ্গা সংকটের কোনো দ্রুত সমাধান নেই বলে মনে করেন জাতিসংঘের সাবেক উপ-মহাসচিব লর্ড জর্জ মার্ক ম্যালেক ব্রাউন। এ সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
-
বাংলাদেশে অনুপ্রবেশকালে ৬ রোহিঙ্গা আটক: মোবাইল ফোনে নিষেধাজ্ঞা কার্যকর
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৪:৫৪মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গাদের সীমান্ত গলিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার গভীর রাতে একটি নৌকায় ছয় রোহিঙ্গা টেকনাফের হ্নীলা নয়াপাড়া সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা চালায়। এর আগেও ২২ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় প্রতিহত করে বিজিবি।
-
এনজিওদের ইন্ধনে রোহিঙ্গারা ভাসানচরে যেতে রাজি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৩:৫২বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ভূমিধসের সম্ভাবনাকে মাথায় রেখে সরকার বর্ষার আগেই রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চেয়েছিল। রোহিঙ্গারা সেখানে গেলে আশ্রয়ের পাশাপাশি জীবিকারও ব্যবস্থাও হতো। কিন্তু এনজিওদের ইন্ধনে রোহিঙ্গারা ভাসানচরে যেতে রাজি হয়নি। কেননা সেখানে এনজিও কর্মকর্তাদের জন্য ফাইভ স্টার হোটেলের ব্যবস্থা নেই।
-
চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল: আলোচনা হবে রোহিঙ্গা ইস্যুতে
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৬:১৭বাংলাদেশ আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন যাচ্ছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামীকাল (মঙ্গলবার) আট দিনের সফরে যাচ্ছে দলটি।
-
রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার আবুল কালামকে প্রত্যাহার
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৫:৫৬কক্সবাজারে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নিয়োগ দেয়া হয়েছে।
-
রোহিঙ্গাদের নিয়ে দলবাজি না করার আহ্বান নাসিমের, 'মিয়ানমারের ওপর চাপ বাড়ান'
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৫:৪০বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে দলবাজি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।