-
রোহিঙ্গা সমস্যার সমাধানে বিএনপির ১০ দফা সুপারিশ, জাতীয় ঐক্যের আহ্বান
আগস্ট ২৮, ২০১৯ ১৯:২৬রোহিঙ্গা সমস্যার সমাধানে ১০ দফা সুপারিশ দিয়েছে বিএনপি। সুপারিশের মধ্যে রয়েছে, জাতীয় ঐক্য সৃষ্টি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, নিজের মাতৃভূমিতে অবাধ চলাচলের নিশ্চিতকরণ, বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহকে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা, প্রত্যাবাসনের আগে ও পরে জাতিসংঘের তত্ত্বাবধায়নের মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে সুযোগ রাখা, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যাতে জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্টি না হতে পারে সে ব্যাপারে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়া প্রভৃতি।
-
'রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আন্তর্জাতিক চক্রের দুরভিসন্ধি রয়েছে'
আগস্ট ২৮, ২০১৯ ১৬:৪৬বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ছিল একটি নাটক। রেডিও তেহরানকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথা বলেছেন বাংলা ম্যাগাজিন সাপ্তাহিকের সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক ভাষ্যকার ও টকশোর বিশিষ্ট আলোচক গোলাম মোর্তোজা।
-
রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে বিএনপি: কাদের
আগস্ট ২৮, ২০১৯ ১৪:২১রাজনীতির মাঠে, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
'রোহিঙ্গাদের নিয়ে যারা নোংরা খেলা করতে চায়, তাদের ব্যাপারে তথ্য আছে'
আগস্ট ২৭, ২০১৯ ১৪:৩৯বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার বন্ধুহীন দেশ, এ কথা ভাবার সুযোগ নেই। তাদেরও বন্ধু আছে, তাদেরও মিত্র আছে। কাজেই তারা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে যেমন অনাগ্রহ আছে, তেমনি আন্তর্জাতিকভাবে তাদের ওপর চাপও কিন্তু ক্রমাগত বাড়ছে।
-
দুই বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের সূত্র মেলেনি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
আগস্ট ২৭, ২০১৯ ১০:৫৭বাংলাদেশে আশ্রিত এগারো লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়টি এখন দেশের রাজনৈতিক সমস্যা হয়ে দেখা দিয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের পৈশাচিক হামলার দু'বছর পার হলেও তাদের নিজ দেশে প্রত্যাবাসন বিষয়ে বাস্তবসম্মত এবং সব পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো সমাধান মেলেনি।
-
বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের দুই বছর: প্রত্যাবাসন অনিশ্চিত
আগস্ট ২৫, ২০১৯ ১২:০৬মিয়ানমারে জাতিগত নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেবার ঘটনাটি শুরুতে মানবিক সমস্যা হিসেবে দেখা হলেও গত দু’বছরে তা বাংলাদেশের জন্য সংকট থেকে মহাসংকটে পরিণত হয়েছে।
-
রোহিঙ্গাদের ফেরাতে কৌশলে এগিয়ে যাচ্ছি আমরা: ওবায়দুল কাদের
আগস্ট ২৪, ২০১৯ ১৫:০৭আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাংলাদেশ সরকার কৌশলী অবস্থান নিয়েছে।
-
রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে যাওয়ার নেপথ্যে কারণ ও প্রতিক্রিয়া
আগস্ট ২৩, ২০১৯ ১২:১৯রোহিঙ্গাদের অনিহায় দ্বিতীয় দফা ভেস্তে গেছে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া। বৃহস্পতিবার প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নিজ দেশে ফিরে যেতে নানা দাবি তুলেছে রোহিঙ্গারা। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রত্যাবাসনের জন্য আগে তাদের পূর্ণ নাগরিকত্ব দিতে হবে; জমি-জমা ও ভিটেমাটির দখল ফেরত দিতে হবে; নিরাপত্তা নিশ্চিত করতে হবে; রাখাইনে তাদের সঙ্গে যা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ
আগস্ট ২৩, ২০১৯ ০৯:১৪মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে জাতিগত নিধনযজ্ঞের অংশ হিসেবে রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর সেনাবাহিনী যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী মিশন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল।
-
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করল চীন
আগস্ট ২৩, ২০১৯ ০৬:১৯রোহিঙ্গা সংকট নিরসনে যখন মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন দেশটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল (বৃহস্পতিবার) মিয়ানমারের রাজধানী নেপিদোতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে এক সাক্ষাতে এ কথা জানান সফররত চীনা দূত চেন হাই।