-
কার্টুনিস্টদের দৃষ্টিতে রোহিঙ্গা নির্যাতন ও অং সান সুচি'র নোবেল
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১৪:১৪মিয়ানমারে মুসলিম-বিরোধী সেনা অভিযানে নিরীহ রোহিঙ্গাদের হত্যা, ঘর-বাড়ী জ্বালিয়ে দেয়া, জীবন বাঁচাতে পলায়নপর রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু-বৃদ্ধদের দলেদলে দেশত্যাগ, শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি'র বিতর্কিত ভূমিকা এবং সার্বিক মানবিক বিপর্যয় নিয়ে কার্টুন এঁকেছেন ইরানসহ বিভিন্ন দেশের কার্টুনিস্টরা।
-
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, রোহিঙ্গাদের পক্ষে বিএনপির মানববন্ধন কর্মসূচি
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১৩:০১রাখাইনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের দমন অভিযান থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপকহারে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আবারও তলব করেছে ঢাকা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তিনবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হল।
-
পাকিস্তান রোহিঙ্গা ইস্যু তুলবে ওআইসি এবং জাতিসংঘে
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১২:৪৬মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান ইস্যুটি ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং জাতিসংঘে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
-
মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সহজ নয়: বাংলাদেশ
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১০:৪৯ভৌগোলিক কারণে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহজ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ (বুধবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
-
ভারত থেকে রোহিঙ্গাদের বের করে দেয়া হবেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৯:১০ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ‘রোহিঙ্গারা ভারতের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। আইনে যেহেতু ওরা বৈধ অভিবাসনকারী নয়, সেজন্য ওদের ভারত থেকে বের করে দেওয়া হবে।’
-
বঙ্গোপসাগর ও নাফ নদীতে রোহিঙ্গাবাহী ১২ নৌকাডুবি, ৭ জনের মৃত্যু
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৮:২৫মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের দমন-পীড়ন থেকে প্রাণে বাঁচতে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় রোহিঙ্গাদের ১২টি নৌকা ডুবে গেছে। এসব ঘটনায় মঙ্গলবার রাতে ও আজ (বুধবার) সকালে সাতজন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
-
জাতিসংঘে ড. ইউনূসের চিঠি: রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বন্ধের দাবি
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ২১:২৩মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক সমস্যা নিরসনে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি খোলা চিঠি দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
-
‘রাখাইনে মানবিক বিপর্যয় শেষ হতেই হবে, বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া’
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ২০:৪৭ঢাকা সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা শেষ হতেই হবে। এর জন্য যা যা করণীয় সেক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া সরকার।
-
রোহিঙ্গা সংকট নিরসনে ৪+১ ফর্মুলা দিল ইন্দোনেশিয়া
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৬:২০ইন্দোনেশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ৪ যোগ ১ ফর্মুলা মিয়ানমারের কাছে পেশ করেছে। মিয়ানমারের রাজধানীতে দেশটির স্টেট কনস্যুলার অং সান সুচির সঙ্গে বৈঠকের সময়ে এটি পেশ করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনটো মারসুদি।
-
'রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে দ্বৈতনীতি পরিহার করতে হবে'
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৬:০৬সামরিক বাহিনীর হাত থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশের দিকে ছুটছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমরা। সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ডের নজর এড়িয়ে ঢুকে পড়ছেন তারা। আবার কেউ ঢোকার অপেক্ষায় সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।