-
লিবিয়ায় মিগ-২৩ ভূপতিত: চলতি সপ্তাহে হারাল ২য় বিমান
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ০৭:০৯১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): লিবিয়ার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকারের একটি মিগ-২৩ জঙ্গিবিমান গুলি করে ভূপতিত করা হয়েছে। দেশটির উপকূলীয় নগরী বেনগাজির কাছে জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময়ে এটিকে ভূপতিত করা হয়।
-
চলছে বিমান হামলা, পালাচ্ছে দায়েশ, আশ্রয় লিবিয়ায়
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ০৮:০৮৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া ও ইরাক থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বহু সিনিয়র কমান্ডার লিবিয়ায় আশ্রয় নিয়েছে। লিবিয়ার একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এ খবর জানিয়ে বলেছেন, গত কয়েক মাসে সেদেশের সিরতে শহরে বহু বিদেশি সন্ত্রাসী আশ্রয় নিয়েছে।
-
লিবিয়ায় সেনা পাঠানোর কথা ভাবছে আমেরিকা
জানুয়ারি ২৮, ২০১৬ ০৬:১২২৮ জানুয়ারি (রেডিও তেহরান): আমেরিকা লিবিয়ায় সেনা পাঠানোর কথা চিন্তা ভাবনা করছে এবং এরই মধ্যে মার্কিন সেনা সদস্যরা দেশটি পরিদর্শন করে এসেছে। পেন্টাগন আরো দাবি করেছে, দেশটিতে দিনে দিনে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের জোরদার উপস্থিতির বিরুদ্ধে অভিযানের জন্য মার্কিন সেনা পাঠানোর বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।
-
লিবিয়ায় শিগগিরই নয়া ঐক্যমত্যের সরকার প্রস্তাব করা হবে
জানুয়ারি ২৭, ২০১৬ ১৬:৩৪২৭ জানুয়ারি (রেডিও তেহরান): আগামী ১০ দিনের মধ্যে লিবিয়ায় একটি নয়া ঐক্যমত্যের সরকার গঠিত হবে বলে জানিয়েছেন দেশটির একজন পদস্থ কর্মকর্তা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত পার্লামেন্ট এর আগের ঐক্যমত্যের সরকার প্রত্যাখ্যান করার পর নতুন এ ঘোষণা এল। পার্লামেন্টের অনুরোধে সাড়া দিয়ে মনোনীত প্রধানমন্ত্রী ফায়েজ আস-সাররাজ এ মন্ত্রিসভা গঠন করবেন বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টা ফাতহি বেন ঈসা।