-
রাশিয়া বলল বিশ্বের সবচেয়ে ঘৃণ্য প্রকল্প
ডিসেম্বর ০২, ২০২১ ০৯:৫০আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়ে যে গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছে তাকে বিশ্বের অন্যতম ঘৃণ্য প্রকল্প বলে অভিহিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
ভিয়েনা সংলাপ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানাল ইরান
নভেম্বর ০৭, ২০২১ ০৪:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আসন্ন ভিয়েনা আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছেন।
-
অন্যের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেব না: তালেবান
অক্টোবর ২১, ২০২১ ০৩:২৭আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তারা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবেন না।
-
মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া
অক্টোবর ১৯, ২০২১ ০৩:১৮মস্কোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না।
-
‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে গড়িমসি ভিয়েনা সংলাপে অচলাবস্থার মূল কারণ’
অক্টোবর ১৫, ২০২১ ০৭:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ওয়াশিংটনের গড়িমসির কারণেই মূলত ভিয়েনা সংলাপ অচলাবস্থার সম্মুখীন হয়েছে। এই অচলাবস্থা নিরসনের উপায় বের করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সঙ্গে ইরান আলোচনা চালাচ্ছে বলেও জানান তিনি।
-
মধ্য এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরোধী রাশিয়া
অক্টোবর ১৩, ২০২১ ০৪:৩৮মধ্য এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরোধিতা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি তার মার্কিন সমকক্ষ ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে এক আলাপে জানিয়েছেন, মধ্য এশিয়ার দেশগুলোতে আমেরিকার সামরিক উপস্থিতি রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।
-
মধ্য এশিয়ায় ইসরাইলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকুন: রাশিয়াকে ইরান
অক্টোবর ০৬, ২০২১ ০৬:৪৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্য এশিয়ায় ইহুদিবাদী ইসরাইলের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্য এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরাইলের যেকোনো তৎপরতার ব্যাপারে রাশিয়া স্পর্শকাতরতা দেখাবে বলে তেহরান আশা করছে।
-
পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নীতি পাল্টাতে হবে: ল্যাভরভ
সেপ্টেম্বর ২৬, ২০২১ ০৪:২১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করার জন্য আমেরিকাকে তার নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত ল্যাভরভ শনিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
-
রাশিয়া ন্যাটোর সদস্য হবে না: ল্যাভরভ
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১৮:১৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোললটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
-
ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগান সংকটের সমাধান হবে না: ল্যাভরভ
আগস্ট ২৮, ২০২১ ১০:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের চলমান সংকট নিরসনের জন্য পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। তিনি ইতালি সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুইজি দিমাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।