-
সিরিয়া বিষয়ক আলোচনায় ঐক্য সরকারের ইস্যু গুরুত্ব পাওয়া উচিত: রাশিয়া
মার্চ ০২, ২০১৭ ১৩:৩৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনায় জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়া উচিত। এ ধরনের সরকার গঠিত হলে যুদ্ধরত পক্ষগুলো ঐক্যের ভিত্তিতে বিধ্স্ত দেশটি পরিচালনা করতে পারবে।
-
সিরিয়ায় ইতিবাচক ভূমিকা রাখছে ইরান ও হিজবুল্লাহ: রাশিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ০৬:৪৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করছে ইরান ও হিজবুল্লাহ। তিনি রাশিয়ার নিউজ চ্যানেল আরটিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের অংশগ্রহণ ঠেকিয়ে দেয়ার প্রচেষ্টা ‘বাস্তবসম্মত’ নয়।
-
সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে রাশিয়ার আহ্বান
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ১৩:১৩সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এ জোটে সিরিয়াকে ফিরিয়ে নেয়া হলে দেশটির চলমান সংকট সমাধানে তা ভূমিকা রাখতে পারে।
-
সিরিয়া বিষয়ক জেনেভা আলোচনা স্থগিত
জানুয়ারি ২৭, ২০১৭ ১২:০১রাশিয়া আজ (শুক্রবার) বলেছে, সিরিয়া নিয়ে জেনেভা আলোচনা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। সিরিয় সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে এ আলোচনা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হওয়ার কথা ছিল কিন্তু এখন তা মার্চের শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
-
আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবেই: রাশিয়া
জানুয়ারি ২৬, ২০১৭ ০৬:২৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার ফলে নিঃসন্দেহে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক ভালো হবে। তিনি বুধবার রুশ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে বলেন, “আমরা নিশ্চিতভাবে আমেরিকার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করতে চাই। সাধারণ কোনো বিশ্বাস থেকে আমাদের মধ্যে এ আশাবাদ সৃষ্টি হয়নি।”
-
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি: ল্যাভরভ
জানুয়ারি ১৯, ২০১৭ ১৪:৪১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার দেশ কোনো হস্তক্ষেপ করে নি বরং হস্তক্ষেপ করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তিনি বলেন, এসব দেশের নেতারা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নাম রটিয়ে এ হস্তক্ষেপ শুরু করেন।
-
২ থেকে ৩ দিনের মধ্যে পূর্ব আলেপ্পো জঙ্গিমুক্ত হবে: রাশিয়া
ডিসেম্বর ১৫, ২০১৬ ০৫:০৬সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরী আগামী ২/৩ দিনের মধ্যে জঙ্গিমুক্ত হবে বলে ঘোষণা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দিয়ে বলেছেন, যেসব জঙ্গি অস্ত্র সমর্পন করবে তাদেরকে পূর্ণ নিরাপত্তার সঙ্গে মানবিক করিডর দিয়ে শহর ত্যাগের অনুমতি দেয়া হবে।
-
‘নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া’
ডিসেম্বর ০৫, ২০১৬ ১৫:৩৩সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশর, নিউজিল্যান্ড ও স্পেন যে প্রস্তাব তুলেছে তার সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রুশ-মার্কিন প্রচেষ্টা বানচাল করার জন্য এ প্রস্তাব আনা হয়েছে। এ প্রস্তাবে রাশিয়ার ভেটো দেয়ার বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন।
-
আলেপ্পো থেকে জঙ্গিদের সরে যাওয়া নিয়ে আলোচনার প্রস্তাব
ডিসেম্বর ০৪, ২০১৬ ০৪:১৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উগ্র জঙ্গিদের আলেপ্পো ত্যাগ করার উপায় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
-
‘সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা ভন্ডুলের চেষ্টা করছে জাতিসংঘ’
নভেম্বর ২৩, ২০১৬ ০২:৪৬সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে পাস হওয়া একটি প্রস্তাব বানচাল করে দেয়ার চেষ্টা করছেন বলে রাশিয়া অভিযোগ করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ছয় মাসের বেশি সময় ধরে মিস্তুরা প্রস্তাবটি ভন্ডুলের চেষ্টা করে যাচ্ছেন।