• জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে সৌদি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে সৌদি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০১৬ ১০:২৬

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে ঘোষণা করেছেন বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। সব সময় আমাদের একটা সন্ত্রাসবিরোধী ভূমিকা রয়েছে। বুধবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে হুইপ শহিদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

  • একজন কুলাঙ্গারকে ব্রিটিশ সরকার কেন জায়গা দিয়েছে জানি না: শেখ হাসিনা

    একজন কুলাঙ্গারকে ব্রিটিশ সরকার কেন জায়গা দিয়েছে জানি না: শেখ হাসিনা

    জুন ১৯, ২০১৬ ০২:০৫

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চলমান গুপ্তহত্যার জন্য বিএনপি-জামায়াত জোটকে অভিযুক্ত করে বলেছেন, “মাদারীপুরের ঘটনার পর আর এ বিষয়ে দেশের মানুষের কোনো সন্দেহ নেই যে, বিএনপি-জামায়াতই সব গুপ্তহত্যার সঙ্গে যুক্ত। কলেজশিক্ষক হত্যা প্রচেষ্টায় যুক্ত এবং জনগণের হাতে আটক সন্ত্রাসীর পরিচয়- সে একজন শিবিরকর্মী।”

  • আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না: শেখ হাসিনা

    আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না: শেখ হাসিনা

    জুন ১৫, ২০১৬ ১০:৫০

    বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়তে প্রচার কাজে নামার জন্য দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। ছাত্রলীগের দু’দিনব্যাপী বর্ধিতসভা ও কর্মশালা শেষে মঙ্গলবার রাতে ছাত্র সংগঠনটির সকল পর্যায়ের নেতারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।

  • 'প্রয়োজনে কাবা শরীফ ও মসজিদে নববী রক্ষায় সেনা পাঠানো হবে'

    'প্রয়োজনে কাবা শরীফ ও মসজিদে নববী রক্ষায় সেনা পাঠানো হবে'

    জুন ১৩, ২০১৬ ১৫:৫৫

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভাকে জানিয়েছেন, প্রয়োজনে কাবা শরীফ ও মসজিদে নববী রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠানো হবে। তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

  •  ‘গুপ্তহত্যাকারীদের খুঁজে খুঁজে বের করা হবে, যাবে কোথায়?’

    ‘গুপ্তহত্যাকারীদের খুঁজে খুঁজে বের করা হবে, যাবে কোথায়?’

    জুন ১১, ২০১৬ ১১:২২

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিএনপি নেত্রী বলেছেন, আওয়ামী লীগ খুন করছে। খুন করার অভ্যাস আমাদের নয়, তার আছে। কারণ, তারা আমাকে খুন করার জন্য বারবার চেষ্টা করেছে।”

  • গুপ্তহত্যা করে কেউ পার পাবে না, পাই পাই করে হিসাব নেব: প্রধানমন্ত্রী

    গুপ্তহত্যা করে কেউ পার পাবে না, পাই পাই করে হিসাব নেব: প্রধানমন্ত্রী

    জুন ০৮, ২০১৬ ০৮:২২

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “গুপ্তহত্যা করে কেউ পার পাবে না। যারা হত্যা করছে তারা এবং তাদের প্রভু যেই হোক না কেন, তাদের আমরা রেহাই দেব না। যারা পরিবারের ক্ষতি করছে তাদের হিসাব পাই পাই করে নেব।”

  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মানুষ ন্যায় বিচার পাচ্ছে: শেখ হাসিনা

    আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মানুষ ন্যায় বিচার পাচ্ছে: শেখ হাসিনা

    জুন ০১, ২০১৬ ১৫:০৩

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। এমনকি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।

  • বিদেশে সেনসেশন তৈরি করতেই গুপ্তহত্যা: জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    বিদেশে সেনসেশন তৈরি করতেই গুপ্তহত্যা: জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    মে ২৯, ২০১৬ ১৪:০৮

    জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে প্রবাসীদের এক আনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও তার জোটসঙ্গীরা দায়ী। তারা দেশে অস্থিতিশীলতা তৈরি ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে ‘বেছে বেছে হত্যার’ এই পথ নিয়েছে।

  • সবচেয়ে মেধাবী হলো বাংলাদেশের ছেলেমেয়েরা: শেখ হাসিনা

    সবচেয়ে মেধাবী হলো বাংলাদেশের ছেলেমেয়েরা: শেখ হাসিনা

    মে ২২, ২০১৬ ১৩:০৫

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়া করার আহবান জানিয়ে বলেছেন, জ্ঞান হচ্ছে সব থেকে বড় সম্পদ। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না।

  • ক্ষমতার লোভে মোসাদের সঙ্গে হাত মেলাচ্ছে বিএনপি-জামায়াত: লন্ডনে শেখ হাসিনা

    ক্ষমতার লোভে মোসাদের সঙ্গে হাত মেলাচ্ছে বিএনপি-জামায়াত: লন্ডনে শেখ হাসিনা

    মে ১৮, ২০১৬ ০৩:৩২

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত ফিলিস্তিনের শান্তিকামী জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন ও সহমর্মিতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শুধুমাত্র ক্ষমতার লোভে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনীতি করলেও এরা যে নিজেদের জন্যই শুধু রাজনীতি করে এটিই প্রমাণ দিয়েছে মোসাদের সঙ্গে হাত মিলিয়ে।