-
পদ্মা সেতুর দুই প্রান্তে দুই ম্যুরালে ব্যয় ১১৭ কোটি টাকা!
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৩:৩৪বাংলাদেশের পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি ম্যুরাল ও ম্যুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণেই ১১৭ কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। ম্যুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক।
-
হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে কৌশলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৪:২৬ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে। গত ৫ আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
-
আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি যাচাই-বাছাই করছে বাংলাদেশ
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:২৯নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটি যাচাই-বাছাই করছে। ২০১৭ সালে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝাড়খন্ড ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি করে।
-
শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৪:২৬ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো ১৫২টিতে। এর মধ্যে ১৩৬টিই হত্যা মামলা।
-
'গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে’
সেপ্টেম্বর ০৮, ২০২৪ ১০:৫৭বাংলাদেশে নবনিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, জুলাই ও আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় গণহত্যার অপরাধে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-
ভারত থেকে বাংলাদেশে না ফেরা পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে: ড. ইউনূস
সেপ্টেম্বর ০৫, ২০২৪ ১২:৫৭ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে 'অবন্ধুসুলভ আচরণ' বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
-
ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৫:২৭বাংলাদেশেরসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
-
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন ‘অনুমাননির্ভর’: নয়াদিল্লি
আগস্ট ৩১, ২০২৪ ১১:৩৯বাংলাদেশে সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বর্তমানে ভারতে আছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে ভারত কী জবাব দেবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে।
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল
আগস্ট ২৯, ২০২৪ ১১:৪১বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ সংশোধন করা হয়েছে।
-
বাংলাদেশে এক দফা আন্দোলনে নিহত হাজারেরও বেশি, চোখ হারিয়েছেন চার শতাধিক
আগস্ট ২৯, ২০২৪ ১০:১১কোটা সংস্কার ও সরকার পতনের এক দফা আন্দোলনে বাংলাদেশে সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।