-
সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৮ ইরানি সীমান্তরক্ষী নিহত
নভেম্বর ০৪, ২০১৭ ০৪:৩৬ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুর্কি সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আট ইরানি সীমান্তরক্ষী শহীদ হয়েছেন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী ‘চালদোরান’ শহরে এই সংঘর্ষ হয় বলে প্রদেশের উপ-গভর্নর আলীরেজা রাদফার জানিয়েছেন।
-
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান
অক্টোবর ৩১, ২০১৭ ০৩:১৬অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সোমবারের ওই হামলায় আট ফিলিস্তিনি যুবক শহীদ ও অপর অন্তত আটজন আহত হয়েছে।
-
ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা
আগস্ট ২০, ২০১৭ ০৩:৩৬ইহুদিবাদী ইসরাইলি সেনারা একজন ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে কথিত ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে ওই কিশোরকে গুলি করে বর্বর ইসরাইলি সেনারা।
-
হাইফায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক শহিদ
জুলাই ৩১, ২০১৭ ১৫:২৫দখলদার ইসরাইলি সেনাদের হামলায় আরও এক ফিলিস্তিনি যুবক শাহাদত বরণ করেছেন।
-
ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক শহীদ
জুলাই ২২, ২০১৭ ১৫:৫৩জর্দান নদীর পশ্চিম তীরে রামাল্লার কাছে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে।
-
ইসলামের প্রথম কিবলার কাছে ইসরাইলি হামলায় আরও এক ফিলিস্তিনি শহীদ
জুলাই ২১, ২০১৭ ১৬:৪১মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইসরাইলি হানাদারদের হামলায় আরও এক ফিলিস্তিনি যুবক শাহাদত বরণ করেছেন।
-
ইসরাইলি বর্বরতা চলছেই: শহীদদের সারিতে যুক্ত হলেন আরও দুই ফিলিস্তিনি
জুলাই ১২, ২০১৭ ১৬:০২পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শহরে দখলদার ইসরাইলি সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি শহীদ ও তিনজন আহত হয়েছেন।
-
ইহুদিবাদীর গুলিতে এক ফিলিস্তিনি শহীদ
জুলাই ১১, ২০১৭ ১৪:৫১অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের বাইত এসহাক ইহুদি উপশহরের এক অবৈধ অধিবাসীর গুলিতে একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ঘাতক ইহুদিবাদি একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালালে একজন শহীদ ও একজন আহত হন।
-
পশ্চিম তীরে ইহুদিবাদি সেনাদের গুলি: ১ফিলিস্তিনি যুবক শহীদ
জুলাই ১০, ২০১৭ ১৫:০৬অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদি ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে। বেথেলহামের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ‘তুকু’ শহরে ওই ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
-
৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা
জুন ১৭, ২০১৭ ০০:১৯ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত জেরুজালেম আল-কুদসে চার ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। কথিত ছুরিকাঘাত করার অভিযোগে এসব ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।