-
‘আফগানিস্তানে সরকার গঠনে সহযোগিতা করবে ইরান ও পাকিস্তান’
আগস্ট ২৭, ২০২১ ০১:৩৮ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতি এঅঞ্চলে নিরাপত্তা দিতে পারবে না বরং নিত্যনতুন সমস্যা ও সংকট তৈরি করবে। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বৃহস্পতিবার প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
-
ইরানের পার্লামেন্টে আস্থাভোটে বিজয়ী প্রেসিডেন্ট রায়িসির প্রস্তাবিত মন্ত্রীরা
আগস্ট ২৬, ২০২১ ০৪:০৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রস্তাবিত মন্ত্রিসভার ১৯ সদস্যের মধ্যে ১৮ জনই পার্লামেন্টের আস্থাভোটে জয়ী হয়েছেন। গতকাল (বুধবার) অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে প্রস্তাবিত শিক্ষামন্ত্রী হোসেইন বাগআলী ছাড়া আর সবাই সংসদের আস্থাভোটে জয়ী হয়েছেন।
-
সাবেক প্রতিদ্বন্দ্বীকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিলেন রায়িসি
আগস্ট ২৫, ২০২১ ১৪:৩৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়িকে অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন।
-
মার্কিন সেনা প্রত্যাহার আফগানিস্তানের সব গোষ্ঠীর জন্য টার্নিং পয়েন্ট
আগস্ট ২৪, ২০২১ ০৩:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার যুদ্ধবিধ্বস্ত দেশটির সবার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এর সঙ্গে গতকাল (সোমবার) এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট রায়িসি।
-
ইরানের আটক সম্পদ ছেড়ে দেয়ার বিষয়ে বিলম্ব যৌক্তিক নয়
আগস্ট ২২, ২০২১ ১৫:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাপানের ব্যাংকে ইরানের যে সমস্ত সম্পদ আটক রয়েছে তা ছেড়ে দেয়ার বিষয়টি বিলম্বিত হওয়া যুক্তিযুক্ত নয়। ইরানি অর্থ ছাড় করার ব্যাপারে জাপানের গড়িমসি ভূমিকার সমালোচনা করেন তিনি।
-
প্রেসিডেন্ট রায়িসি নিজেই করলেন শোকানুষ্ঠানের ওয়াজ
আগস্ট ১৯, ২০২১ ১২:২৯ইরানের বর্তমান প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র মহররমের শোকানুষ্ঠানে নিজেই ওয়াজ করেছেন। তিনি আশুরা উপলক্ষে তার বক্তব্যে বলেন, "আশুরার চিহ্ন হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, অন্যের অধিকার সমানভাবে দেয়া।
-
জোরদার হচ্ছে চীন, রাশিয়া ও ইরানের সহযোগিতা: থাকবে আফগানিস্তানের পাশে
আগস্ট ১৯, ২০২১ ১১:২৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিং পিঙএর সঙ্গে টেলিফোনালাপে বলেছেন, ওই দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিস্তার ইরানের নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাবে।
-
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইরান ও রাশিয়া
আগস্ট ১৯, ২০২১ ০৩:৩৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে নিজ নিজ দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। বুধবার এক টেলিফোনালাপে দুই প্রেসিডেন্ট এ প্রস্তুতি ঘোষণা করেন।
-
'ইহুদিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইরান-তুরস্কের অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা'
আগস্ট ১২, ২০২১ ০৬:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা। গতকাল (বুধবার) সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ফোনালাপের সময় এ কথা বলেন রায়িসি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট রায়িসিকে ফোন করেন।
-
ইরানের সংসদে চূড়ান্ত তালিকা পেশ করেছেন প্রেসিডেন্ট রায়িসি
আগস্ট ১১, ২০২১ ১৫:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার সরকারের জন্য নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছেন। আজ (বুধবার) ওই তালিকা তিনি ইরানের জাতীয় সংসদে পেশ করেন।